শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম
নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ ‎লালমনিরহাটের ঐতিহ্যবাহী সিন্দুরমতি দিঘিকে আকর্ষণীয় ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে— ত্রাণমন্ত্রী দুলু

জয়পুরহাটের পাঁচবিবিতে বিএনপির আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত ৫

মিজানুর রহমা মিন্টু
  • Update Time : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ৫৩ Time View

মিজানুর রহমা মিন্টু,জয়পুরহাট : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা বিএনপিতে নিজেদের মধ্যে  আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে কমপক্ষে ৫জন গুরুতর আহত হয়েছে।  আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।মঙ্গলবার (১৫ অক্টোবর)  সন্ধ্যায় পাঁচবিবি পৌর শহরের দানেজপুর এলাকায় এ সংঘর্ষ ঘটে। পরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়সহ বেশ কয়েকটি মোটরসাইকেল ভাংচুরের অভিযোগ উঠেছে।আহতরা হলো, জুলফিকার আলী ভুট্রো (৫৫), মাহিন ফেরদৌন সৌহার্দ্য (২৮), সোহাগ (২৩), আরিফুল ইসলাম (২৮)। এরা সকলেই ডালিম পক্ষের। আর হার অর রশিদ ওরফে দীপন (৩৫) শামীম পক্ষের।

পুলিশ ও স্থানীয়রা জানান, গেল ১৪ অক্টোবর  রাতে পাঁচবিবি উপজেলা বিএনপির নেতা হারুন ওরফে দীপনকে মারপিট করে ডালিমের লোকজন। দীপনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিকালে সাড়ে ৫টার দিকে সাইফুল ইসলাম ডালিম তার অনুসারী নেতাকর্মীদের নিয়ে পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জিয়াউল ফেরদৌস রাইটের ধানের চাতালে আলোচনায় বসেন। এ এ ঘটনার জেরে মঙ্গলবার সন্ধ্যায় পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম এং জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও দলীয় শৃংখলা ভঙ্গের অপরাধে বহিস্কৃত নেতা শামিম হোসেন মন্ডলের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে।  এসময় কমপক্ষে ৫জন গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এলাকায় আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে পুলিশ মোতায়েন রয়েছে। আহতদের উদ্ধার করে পাঁচবিবি মহিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ওসি কাওসার আলী জানান, পাঁচবিবি উপজেলা বিএনপির ডালিম ও শামীম  নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে ৫জন আহত আর হয়েছে। এছাড়া বিএনপির দলীয় কার্যালয়ের আসবাবপত্র, চেয়ার ও কয়েকটি মোটর সাইকেল ভাংচুরের ঘটনা ঘটেছে।  এ ঘটনায় পৌর ছাত্রদলের আহবায়ক (ডালিম গ্রুপের)  রাব্বিউল ইসলাম রকি বাদী হয়ে বঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টায় একটি মামলা করেন।

কিউএনবি/অনিমা/১৬ অক্টোবর ২০২৪,/দুপুর ১:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit