শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম

৩১ জেলেসহ ভারতীয় দুটি ট্রলার আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ৮৬ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ৩১ জেলেসহ ভারতীয় দুটি ট্রলিং জাহাজ আটক করেছে নৌবাহিনী।

বুধবার সকাল দশটায় পায়রা বন্দরের জেটি এলাকায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনএস শহীদ আকতার উদ্দিন জাহাজের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মসিউল ইসলাম।

এর আগে মঙ্গলবার বিকালে নৌ-বাহিনীর যুদ্ধ জাহাজ বিএনএস শহীদ আকতার উদ্দিন নিয়মিত অভিযান পরিচালনাকালে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর থেকে তাদের আটক করে।

আটককৃতরা ভারতের চব্বিশ পরগনা জেলার বিভিন্ন গ্রামের।

আটককৃত জেলেদের কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মা ইলিশ রক্ষায় ১৩ সেপ্টেম্বর থেকে ৩ নভেম্বর পর্যন্ত সাগর ও নদীতে ২২ দিন মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। এই সুযোগে বাংলাদেশের জলসীমায় মাছ ধরতে ঢুকে পড়ে ভারতের জেলেরা।

কিউএনবি/অনিমা/১৬ অক্টোবর ২০২৪,/দুপুর ১:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit