শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

ঢাকায় দক্ষিণ আফ্রিকা, চায় টাইগারদের হোয়াইটওয়াশ করতে

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ৫৬ Time View

স্পোর্টস ডেস্ক : আজ বুধবার (১৬ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকার মাটিতে পা রাখে প্রোটিয়ারা। চোটে থাকলেও দক্ষিণ আফ্রিকার নিয়মিত টেস্ট অধিনায়ক টেম্বা বাভুমা দলের সঙ্গে বাংলাদেশে এসেছেন। তিনি প্রথম টেস্ট খেলতে পারবেন না, চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে দলকে নেতৃত্ব দেবেন। আর প্রথম টেস্টে প্রোটিয়াদের নেতৃত্ব সামলাবেন ব্যাটার এইডেন মার্করাম।

রাজনৈতিক অস্থিরতায় নিরাপত্তা সংকটে এই সিরিজ নিয়ে অনিশ্চয়তা ছিলো। তবে নিরাপত্তা পর্যবেক্ষক দলের ভরসা পেয়ে বাংলাদেশে এসেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। এবার সফরে স্বাগতিকদের সঙ্গে তারা খেলবে দুই ম্যাচের টেস্ট সিরিজ, যা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

২১ অক্টোবর মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট। ২৯ অক্টোবর থেকে চট্টগ্রামে হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

এর আগে ২০১৫ সালে বাংলাদেশে টেস্ট খেলতে এসেছিল দক্ষিণ আফ্রিকা দল। সেবার বৃষ্টির কারণে দুই টেস্টই হয় ড্র। ওই দুই ড্র ছাড়া প্রোটিয়াদের বিপক্ষে ১৪ টেস্ট খেলে বাকি সবগুলোই হেরেছে বাংলাদেশ। টেস্টে ভারত ও দক্ষিণ আফ্রিকাকে কখনো হারাতে পারেনি লাল সবুজের প্রতিনিধিরা। এবার অবশ্য দক্ষিণ আফ্রিকাকে হারানো দারুণ সুযোগ স্বাগতিকদের সামনে। ঘরের মাঠে স্পিন বান্ধব উইকেট বানিয়ে জেতার জন্য সেরা চেষ্টা করবে নাজমুল হোসেন শান্তর দল।

এদিকে গত কয়েকদিন আগে, টেস্ট সিরিজ নিয়ে প্রোটিয়াদের নিয়মিত টেস্ট অধিনায়ক টেম্বা বাভুমা জানিয়েছিলেন, তারা এই সিরিজের সবগুলো ম্যাচ জিততে চায়।

দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক, দ্বিতীয় টেস্ট), ডেভিড বেডিংহ্যাম, ম্যাথু ব্রিটজকি, ডেওয়াল্ড ব্রেভিস, টনি ডি জর্জি, কেশব মহারাজ, এইডেন মার্করাম (অধিনায়ক, প্রথম টেস্ট), ভিয়ান মুল্ডার, সেনুরান মুতুসামি, ডেন প্যাটারসন, ডেন পিট, লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাদা, ট্রিস্টান স্টাবস, রায়ান রিকেলটন, কাইল ভেরেইনা।

কিউএনবি/অনিমা/১৬ অক্টোবর ২০২৪,/দুপুর ১২:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit