মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম
আইজিপি’র ‘ক্রসফায়ার’ সম্পর্কিত বক্তব্যের অপব্যাখ্যা অপরাধীদের উৎসাহিত করবে ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার ও অপসারণের দাবি টিআইবির পেছাল ইনডোর গেমস, আবার অনিশ্চিয়তায় এসএ গেমস স্বর্ণের দাম আরও বাড়ল ব্যালন ডি’অরের দৌড়ে যে কারণে কেইনকে এগিয়ে রাখছেন বিশ্লেষকরা আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা: আরিফুল হক এক দিনে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, নতুন ভর্তি ২২১৮ বঙ্গোপসাগরে শাক্তিশালী রুপ নিচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব সাজেক আন্দোলনে প্রতিনিধিত্বের সংকট, বৈধতা যাচাইয়ে কমিটি সাজেক অবরোধ প্রত্যাহারে সমঝোতা হয়নি দাবি করে অব্যাহত রাখার ঘোষণা

দুই পরীক্ষার্থীর জন্য ১৪ শিক্ষক, তবুও পাস করেনি কেউ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ৭৭ Time View

ডেস্ক নিউজ : দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে ২০২৪ সালে অনুষ্ঠিত হওয়া এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এই ফলাফলে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়নের ফকিরহাট মহিলা কলেজ থেকে কেউ পাস করেনি। কলেজটিতে দুই শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন এবং শিক্ষক সংখ্যা ১৪ জন।

আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল সূত্রে এ তথ্য জানা যায়। গত বছরেও শতভাগ অকৃতকার্যের তালিকায় ছিল এই কলেজ।

কলেজটির অধ্যক্ষ আবু তাহের খন্দকার নব তথ্যটি নিশ্চিত করেন বলেন, ফকিরহাট মহিলা কলেজ থেকে এ বছর রিয়া খাতুন ও রাফিয়া আক্তার নামের দুই জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। আজ ফল প্রকাশে ওই দুই শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।

অধ্যক্ষ আরও বলেন, শুধুমাত্র পাঠদানের অনুমতি নিয়ে কলেজটি চালানো হচ্ছে এরই মধ্যে কলেজ কর্তৃপক্ষ (নিজেদের অভ্যন্তরীণ) সৃষ্ট দ্বন্দ্বের কারণে কলেজটি প্রায় বন্ধ হওয়ার পথে বসেছে।

এবার এইচএসসি পরীক্ষার প্রাপ্ত ফলাফলে দিনাজপুর বিভাগের ৮টি জেলার মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে গাইবান্ধা জেলা। এই জেলার পাসের হার ৭৬.৮০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ১৪৯৮ জন শিক্ষার্থী।

কিউএনবি/অনিমা/১৬ অক্টোবর ২০২৪,/দুপুর ২:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit