মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম
ফিরলেন কামিন্স-হ্যাজলউড-লায়ন, বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না অস্ট্রেলিয়া মাদারীপুরে হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার ঢাকায় বজ্রবৃষ্টির আভাস ফিরলেন কামিন্স, বাংলাদেশ সিরিজে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার ওডেসা বন্দর ছাড়তেই ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪ ভারতীয় নাবিক অপারেশন সিঁদুর নিয়ে মিথ্যা গল্প বানিয়েছে পাক সেনা, দাবি ইমরান খানের বোনের যে কারণে তাইওয়ানের আশপাশে সামুদ্রিক তৎপরতা বাড়াচ্ছে চীন বিদ্রোহী গোষ্ঠীর হামলায় মালিতে অন্তত ৫০ সেনার প্রাণহানি হঠাৎ কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক চাপালেন ট্রাম্প ইরানে নতুন করে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, একাধিক শহরে বড় বিস্ফোরণ

নওগাঁয় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ৬৭ Time View

নওগাঁ প্রতিনিধি : “আগামী প্রজন্মকে সক্ষম করি দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এ প্রতিপাদ্যে নওগাঁয় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে  রোববার সকাল ১০টায় শহরের বিয়াম স্কুল এ্যন্ড কলেজ মাঠে নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

এসময় অন্যান্যদের মধ্যে নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহেল রানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈকত ইসলাম, নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার এস.এম. রবীন শীষ, জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা আশেকুর রহমান, নওগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন, জেলা প্রেস ক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক, সদর উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মাহবুবুর রহমান প্রমূখ সহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অন্যান্য দর্শনার্থীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এসময় অতিথিরা সাবধানতা অবলম্বন করে মহড়ায় দেখানে কৌশলগুলো নিজেদের প্রয়োজনে ব্যবহার করার প্রতি আহ্বান জানান। এতে ভূমিকম্প ও অগ্নিকা- থেকে রক্ষায় বিভিন্ন কলাকৌশল প্রদর্শন করা হয়।

কিউএনবি/অনিমা/১৩ অক্টোবর ২০২৪,/বিকাল ৪:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit