শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

অপারেশন সিঁদুর নিয়ে মিথ্যা গল্প বানিয়েছে পাক সেনা, দাবি ইমরান খানের বোনের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৪৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন নরিন নিয়াজি দাবি করেছেন, ভারতের ‘অপারেশন সিঁদুর’-এ পাকিস্তান বড় ধরনের ক্ষতির মুখে পড়লেও দেশটির সেনাবাহিনী জনগণের সামনে নিজেদের জয়ী হিসেবে তুলে ধরতে ‘বানানো গল্প’ প্রচার করেছে। তার এই মন্তব্যকে ঘিরে পাকিস্তানে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে।

সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে বলা হয়েছে- নরিন নিয়াজি দাবি করেছেন চার দিনব্যাপী ভারত-পাকিস্তান সংঘাত বাস্তবে তেমন ছিল না, যেমনটি পাকিস্তানের সেনাপ্রধান জনগণের সামনে তুলে ধরেছেন। তার ভাষ্য, ‘অপারেশন সিঁদুর’ ছিল ভারতের একটি সফল সামরিক অভিযান এবং পাকিস্তানের সেনাবাহিনী নিজেদের ব্যর্থতা ও ক্ষয়ক্ষতি আড়াল করার চেষ্টা করেছে।

তার এই বক্তব্য প্রকাশ্যে আসার কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তানের ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি (এনসিসিআইএ) তাকে তলব করে। সংস্থাটির পাঠানো নোটিশে অভিযোগ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রীয় ও সামরিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ‘মিথ্যা ও আপত্তিকর’ তথ্য প্রচার করে তিনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করেছেন।

প্রসঙ্গত, ২০২৫ সালের ২২ এপ্রিল ভারতের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ২৬ জন নিরস্ত্র মানুষ নিহত হন। ভারত এই হামলার জন্য লস্কর-ই-তৈয়বার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ)-কে দায়ী করে।

এর জবাবে ৭ মে ভোরে ভারত ‘অপারেশন সিঁদুর’ পরিচালনা করে। ভারতের দাবি, ওই অভিযানে পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের নয়টি জঙ্গি ঘাঁটিতে হামলা চালানো হয়।

এরপর দুই দেশের মধ্যে কয়েক দিনের সামরিক সংঘাত শুরু হয়। ভারত দাবি করে, পাকিস্তানের হামলা প্রতিহত করার পাশাপাশি পাল্টা অভিযানে দেশটির একাধিক সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত করা হয়েছে। অন্যদিকে পাকিস্তানও ভারতের এসব দাবির অনেকগুলো অস্বীকার করে এবং নিজেদের সফলতার দাবি জানায়। পরে উভয় পক্ষ সংঘর্ষবিরতিতে সম্মত হয়।

এদিকে, ২০২৩ সাল থেকে কারাবন্দি রয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ১৯০ মিলিয়ন পাউন্ড দুর্নীতি মামলায় তাকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই মামলায় তার স্ত্রী বুশরা বিবিকেও সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া ২০২৩ সালের সহিংস বিক্ষোভের ঘটনায় তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলার বিচারও চলমান রয়েছে।

কিউএনবি/অনিমা/২১ জুলাই ২০২৬,/সকাল ১০:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit