মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

শেখ হাসিনাকে ভারতের দেয়া ট্রাভেল ডকুমেন্ট নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ৬৫ Time View

ডেস্ক নিউজ : শনিবার (১২ অক্টোবর) বিকেলে নরসিংদী শহরের সেবাসঙ্গ মন্দির পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। এদিন নরসিংদীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন উপদেষ্টা।

তৌহিদ হোসেন বলেন, ট্রাভেল ডকুমেন্ট যে কোনো দেশ যে কাউকেই ইস্যু করতে পারে, সেটি আটকানোর ক্ষমতা নেই। তবে কোনো মামলায় কোর্ট তাকে হাজির করতে বললে সে বিষয়ে ব্যবস্থা নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়।

ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি বলেন, ভারতের সঙ্গে সম্পর্কে কিছু অস্বস্তি ছিল, সেগুলো কাটিয়ে উঠতে চেষ্টা চলছে। সুসম্পর্ক দুই দেশেরই প্রয়োজন রয়েছে। শেখ হাসিনাকে ভারতের দেয়া ট্রাভেল ডকুমেন্ট বাংলাদেশ-ভারত সম্পর্কে অবনতি ঘটাবে না বলেও আশা প্রকাশ করেন তিনি। 

 নরসিংদীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন উপদেষ্টা। ছবি: সময় সংবাদ

পূজা নিয়ে উপদেষ্টা বলেন, দুর্গাপূজার নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে সরকারের নজরদারি ছিল, দশমী পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার কথাও বলেন জানান তিনি। এসময় নরসিংদীর জেলা প্রশাসক রাশেদ হোসেন চৌধুরীসক সনাতন ধর্মাবলম্বী নেতারা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১২ অক্টোবর ২০২৪,/সন্ধা ৭:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit