শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম
দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে : অর্থমন্ত্রী গাজীপুরে পাঁচ খুন: অভিযুক্ত ফোরকানের লাশ পদ্মা থেকে উদ্ধার পশ্চিমবঙ্গ সরকারকে মির্জা ফখরুল : বাংলাদেশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেবেন না মওলানা ভাসানী ফারাক্কা লংমার্চ করেছে, প্রয়োজনে আমরা সীমান্ত লংমার্চের ঘোষণা দিবো: নাহিদ ইসলাম ব্যাংককে পণ্যবাহী ট্রেন-বাস সংঘর্ষে নিহত কমপক্ষে ৮ জিলহজের প্রথম ১০ দিনে বেশি বেশি নেক আমল করুন: সৌদির গ্র্যান্ড মুফতি হাম উপসর্গে আরো ২ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৪৫০ শহীদদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে দেশ গঠনে হাত দিতে হবে : প্রধানমন্ত্রী ৬ লাখে বিক্রি হলো ‘নেতানিয়াহু’, সাড়ে তিনে ‘ডোনাল্ড ট্রাম্প’ বিসিবি নির্বাচনের তফশিল ঘোষণা

বৈরুতে মিলল এক ইরানি কমান্ডারের মরদেহ

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ৫৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের রাজধানী বৈরুত থেকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নীলফরৌশনের মরদেহ উদ্ধার করা হয়েছে।  শুক্রবার (১১ অক্টোবর) আইআরজিসির জনসংযোগ বিভাগ এ তথ্য জানিয়েছে বলে এক প্রতিবেদনে প্রকাশ করেছে আল জাজিরা।

কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমটির প্রতিবেদন জানায়, গত ২৭ সেপ্টেম্বর বৈরুতের ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহসহ সশস্ত্র গোষ্ঠীটির আরও কয়েকজন নেতা নিহত হন। নিহতদের মধ্যে নীলফরৌশনও ছিলেন।

আইআরজিসি  ‘গৌরবময় জেনারেলের শাহাদাতে’ সমবেদনা জানিয়ে বলেছে, নীলফরৌশনের মরদেহ শেষকৃত্য ও দাফন অনুষ্ঠানের জন্য ইরানে স্থানান্তর করা হবে। দাফনের তারিখ পরে ঘোষণা করা হবে।

গত জুলাই মাসের শেষের দিকে ইরানের রাজধানী তেহরানে হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া গুপ্তহত্যায় নিহত হন। এ হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করে ইরান।  

ইসমাইল হানিয়া ও হাসান নাসরুল্লাহর হত্যার জবাবে গত ১ অক্টোবর ইসরায়েলে প্রায় ২০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। অধিকাংশ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ভূপাতিত করার দাবি করেছে ইসরায়েল।  

 

 

কিউএনবি/আয়শা/১২ অক্টোবর ২০২৪,/দুপুর ২:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit