বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

আশ্বিনের শেষে কেন এমন বৃষ্টি, যা বলল আবহাওয়া অফিস

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ৭৯ Time View

ডেস্ক নিউজ : বর্ষাকাল শেষে প্রকৃতিতে এখন শরৎ। আশ্বিনের শেষ, অপেক্ষায় শীতের আগমন। ভরা বর্ষা মৌসুমে বৃষ্টি না হলেও আশ্বিনে সারা দেশে হচ্ছে টানা বৃষ্টি। কখনও ঝিরিঝিরি কখনও মুষলধারে শুরু হওয়া বৃষ্টিতে ডুবে গেছে এবার ময়মনসিংহ অঞ্চল। শনিবারের সকালেও হয়েছে মুষলধারের বৃষ্টি। সকাল ৬টার দিকে ঢাকার বিভিন্ন জায়গায় বজ্রবৃষ্টি পড়ে অঝোরে। সকাল ৮টা পর্যন্ত থেমে থেমে চলে বৃষ্টি। এরপর আবার ঢাকার আকাশে ঝকঝকে রোদের দেখা মিলেছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, মৌসুমি বায়ু চলে যাওয়ার সময়টাতেই দেশজুড়ে এমন বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিপাতের পরিমাণ খুব বেশি নয়। এর পরও বৃষ্টির সঙ্গে বজ্রপাত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর আরও বলছে, আজ থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমে আসবে। তবে আজ রাজধানীতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। আগামীকাল রোববার থেকে বৃষ্টি কম হবে। তবে মঙ্গলবার থেকে বৃষ্টি আবার খানিকটা বাড়তে পারে।

বৃহস্পতিবার মধ্যরাত থেকেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির সঙ্গে ছিল প্রচণ্ড শব্দ করে বজ্রপাত। সাধারণত এ সময় এত বজ্রপাত হয় না। আবহাওয়া অধিদপ্তর বলছে, শুক্রবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীতে ২০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে ময়মনসিংহে—২৫ মিলিমিটার।

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন বলেন, শুক্রবার রাত থেকে আজ সকাল পর্যন্ত যে বৃষ্টি হয়েছে, তা পরিমাণে খুব বেশি নয়। তবে বৃষ্টি দেশজুড়ে হয়েছে মোটামুটি। আজও দেশের কিছু কিছু স্থানে বৃষ্টি হতে পারে। তবে গতকালের চেয়ে পরিমাণ কমে আসবে। আগামী মঙ্গলবারের পর থেকে বৃষ্টি আবার খানিকটা বাড়তে পারে। 

তিনি আরও বলেন, আজ রাজধানীতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এতে তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে। এখন যে বৃষ্টি হচ্ছে, তার কারণ মূলত মৌসুমি বায়ুর প্রভাব। চলে যাওয়ার সময় মৌসুমি বায়ু এভাবেই বৃষ্টি ঝরায়। এ মাসের শেষ পর্যন্ত মৌসুমি বায়ুর প্রভাব থাকতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্র জানাচ্ছে। মৌসুমি বায়ুর সঙ্গে অবশ্য পশ্চিমা লঘুচাপেরও একটা প্রভাব রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১২ অক্টোবর ২০২৪,/দুপুর ২:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit