মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম
অভিনয়ে ফিরতে চান, ভবিষ্যতে পরিচালনাতেও আগ্রহ মাইলি সাইরাসের নুসরাত হত্যা : মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ আঞ্চলিক স্থিতিশীলতায় পাকিস্তানের ভূমিকায় প্রশংসা মার্কিন আইনপ্রণেতাদের বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন

হিজবুল্লাহর আরও দুই কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ৪৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর আরও দুই কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরাইলি বাহিনী। দক্ষিণ লেবাননে বিমান হামলা চালিয়ে তাদের হত্যা করা হয়। এর আগে গত মাসের শেষের দিকে হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরাল্লাহ নিহত হন। গত ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় লেবাননের রাজধানী বৈরুতে বড় ধরনের বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহর দীর্ঘদিনের নেতা হাসান নাসরাল্লাহকে হত্যা করা হয়। 

হিজবুল্লাহর সর্বশেষ যে দুজন কমান্ডার নিহত হয়েছেন তারা হলেন- আহমেদ মুস্তফা আলহাজ আলী এবং মোহাম্মদ আলী হামদান। আহমেদ মুস্তফা কিরিয়াত শমোনা শহরে শত শত রকেট এবং অ্যান্টি-ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জন্য দায়ী ছিলেন বলে ইসরাইলি সামরিক বাহিনী দাবি করেছে। এছাড়া মোহাম্মদ আলী হামদান উত্তর ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর জন্য দায়ী বলেও জানানো হয়।

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা লেবাননের বৈরুত শহরের একটি অস্ত্রের গুদাম এবং দক্ষিণ লেবাননের বেশ কিছু সামরিক স্থাপনায় বোমা হামলা চালিয়েছে। এসব হামলার বিষয়ে হিজবুল্লাহর পক্ষ থেকে কোনো ধরনের মন্তব্য করা হয়নি।

এদিকে গাজায় নতুন করে বুধবার ইসরাইলি বাহিনীর হামলায় আরও কমপক্ষে ৬৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের মধ্যে অধিকাংশই উত্তরাঞ্চলের। সেখানে ছয় দিন ধরে অবরোধের কারণে জাতিসংঘের যেসব স্কুল আশ্রয়কেন্দ্র হিসেবে কাজ করছিল এবং একই সঙ্গে হাসপাতালগুলো বন্ধ করতে বাধ্য করা হয়েছে।

এছাড়া পশ্চিম তীরে গুলি করে কমপক্ষে চার ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল। নাবলুস শহরের গভর্নর এই ঘটনাকে একটি কাপুরুষোচিত এবং ইচ্ছাকৃত হত্যাকাণ্ড বলে উল্লেখ করেছেন।

ইসরাইলের সামরিক বাহিনী লেবাননেও হামলা অব্যাহত রেখেছে। দক্ষিণাঞ্চলীয় শহর ওয়ার্দানিয়েহতে কমপক্ষে পাঁচজন এবং টায়ার জেলায় আরও পাঁচজন প্যারামেডিককে হত্যা করা হয়েছে বলে জানা গেছে।

প্রায় এক বছর ধরে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। সেখানে ইতোমধ্যেই ৪২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত কমপক্ষে ৪২ হাজার ১০ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৯৭ হাজার ৭২০ জন।

 

 

কিউএনবি/আয়শা/১০ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৬: ৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit