মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গার পলাশপুর জোনের উদ্যােগে ঈদ উপহার, আর্থিক অনুদান, চিকিৎসা সেবা প্রদান আটোয়ারীতে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা খাল খননের মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন জিয়াউর রহমান: ভূমিমন্ত্রী দুর্গাপুরে খালের ওপর ৩৫টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন দুর্গম পাহাড়ে গৃহহীন অধিবাসীদের মুখে হাসি ফুটালো বাংলাদেশ সেনাবাহিনী মাটিরাঙ্গার পলাশপুর জোনের উদ্যােগে ঈদ উপহার, আর্থিক অনুদান, চিকিৎসা সেবা প্রদান। ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় নওগাঁ রেসিডেনসিয়াল স্কুলের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হরমুজে যুক্তরাষ্ট্রকে সহায়তায় অন্য দেশগুলো ‘আগ্রহী’ নয়: ট্রাম্প কোনো ব্যাংকই আর দলের হয়ে কাজ করতে পারবে না: গভর্নর

মাদারীপুরে এক যুবকের মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১২৩ Time View

ডেস্ক নিউজ : মাদারীপুরের রাজৈরে রবিউল মৃধা (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার আলমদস্তার একটি ফসলি জমির পানির মধ্যে থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত রবিউল মৃধা ওই এলাকার মৃত ওহাব মৃধার ছেলে। 

পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। তিনি রাজৈর বাসস্ট্যান্ডে একটি কাউন্টারের টিকিট বিক্রির কাজ করতেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে,  প্রতিদিনের মত সোমবার কাজে যান রবিউল মৃধা কিন্তু রাতে বাড়িতে ফিরে না আসায় তাকে অনেক খোঁজাখুঁজি করে তার পরিবার। আজ মঙ্গলবার সকালে তার মরদেহ উক্ত স্থানে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন। 

রাজৈর থানার ওসি মোহাম্মদ মাসুদ খান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক অবস্থায় মরদেহের গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে।

কিউএনবি/অনিমা/০৮ অক্টোবর ২০২৪,/রাত ৮:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit