মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

সরকারি চাকুরিতে  ৩৫-এর দ্রুত প্রজ্ঞাপন চেয়ে নওগাঁয় মানববন্ধন 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ৫৩ Time View
নওগাঁ প্রতিনিধি : আন্তর্জাতিক মানদন্ড অনুযায়ী সরকারি চাকুরিতে আবেদনের বয়সসীমা নূন্যতম ৩৫- বছর করার দ্রুত প্রজ্ঞাপন চেয়ে নওগাঁয় মানববন্ধন হয়েছে । মঙ্গলবার (৮ অক্টোবর ) বেলা ১১টায় শহরের মুক্তির মোড় শহীদ মিনারের সামনে সাধারন শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেন। 

এ সময় বক্তারা বলেন – পৃথিবীতে শুধু বাংলাদেশ আর পাকিস্থান ছাড়া কোন দেশে সরকারী চাকুরির বয়সসীমা ৩০ এর কোঠায় নাই । এছাড়া পৃথিবীতে ১৯৫টি দেশের মধ্যে ১৬২ দেশে সরকারি চাকুরি’র বয়সসীমা ৩৫ এর উর্ধ্বে । অথচ পড়াশুনা শেষে মাত্র ৩-৪ বছর চাকুরির বয়সে সরকারি চাকুরি পাওয়া অসাধ্য প্রায়। ফলে দেশে বেকারত্বের হার বৃদ্ধির কারন হতে পারে এই চাকুরিতে ৩০ বছর বয়স সীমা ।

দ্রুত প্রধান উদেষ্টার নিকট সরকারি চাকুরিতে বয়সসীমা ৩৫ বছর করে প্রাজ্ঞাপন জারি করার দাবি জানান শিক্ষার্থীরা। ৩৫ বছর প্রত্যাশী নওগাঁ,  সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে মানববন্ধনে শেখ নাফিস, নাজমুল ইসলাম , তনিমা ইসলাম,  ডলি খাতুন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন । মানববন্ধন শেষে নওগাঁ জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করেন। 

 

 

কিউএনবি/আয়শা/০৮ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৬:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit