বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

দাফনের টাকা রেখে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১২৯ Time View

ডেস্ক নিউজ : নওগাঁর মান্দায় পারিবারিক বিরোধের জেরে স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।

রোববার সকালে ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহতরা হলেন ওই গ্রামের আতাউর রহমান (৭২) ও তার স্ত্রী মারুনি বিবি (৬৫)।বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, সুরুতহাল প্রতিবেদন তৈরির সময় মারুনি বিবির মাথায় একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহের পাশ থেকে একটি শাবল ও চিরকুট পাওয়া গেছে। সেখানে মৃত্যুর পরে তাদের দাফন কিভাবে হবে এবং কোথায় টাকা রাখা আছে এ বিষয় উল্লেখ করা হয়েছে।

ওসি আরও বলেন, পারিবারিক বিরোধের জের ধরে স্ত্রীকে হত্যার পর স্বামী আতাউর রহমান আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

নিহতের প্রতিবেশি শফিকুল ইসলাম বলেন, ‘পারিবারিক বিষয় নিয়ে নিহতদের মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ চলে আসছিল। গত শনিবার গভীর রাতে আতাউর রহমানের মেয়ে কাজলি বিবি আমাকে ফোনে জানায় তার বাবা আত্মহত্যা করতে পারেন। বিষয়টি জরুরিভাবে দেখার জন্য আমাকে অনুরোধ করেন। কাজলি বিবির এমন সংবাদে আশাপাশের লোকজনকে নিয়ে আতাউরের বাড়িতে গিয়ে ডাকাডাকির পরও তাদের সাড়াশব্দ পাওয়া যায়নি।

পরে দরজা ভেঙে ঘরের ভেতর দুইজনের মরদেহ পাওয়া যায়। এরপর পুলিশকে খবর দেওয়া হয় বলে জানান শফিকুল ইসলাম।

কিউএনবি/অনিমা/০৭ অক্টোবর ২০২৪,/সকাল ১১:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit