সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন

নওগাঁর মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় দুই কলেজ ছাত্র নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ৭০ Time View

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে মোটরসাইকেল-ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই কলেজছাত্র নিহত হয়েছে। রবিবার (৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহাদেবপুর  উপজেলার ধনজইল মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার জয়পুর সরদারপাড়া গ্রামের মাহমুদুল হাসানের ছেলে সারাফাত হোসেন (২২)। তিনি ঢাকা কলেজের ইসলামের ইতিহাস ছাত্র। আরেকজন মনিরুল ইসলাম (২৩) একই উপজেলার গোঁফানগর গ্রামের মোবারক হোসেনের ছেলে। তিনি শিবপুর বরেন্দ্র ডিগ্রি কলেজের ডিগ্রি কলেজের ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোটরসাইকেল যোগে নওগাঁ শহর থেকে বাসায় ফিরছিলেন। এসময় উপজেলার নওহাটা মোড় পার হয়ে ধনজইল মোড়ে আসলে বিপরীত দিক থেকে আসা একটি চার্জারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে তারা সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসমত আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

কিউএনবি/অনিমা/০৭ অক্টোবর ২০২৪,/সকাল ১১:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit