বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম
মক্কায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করল হুথি  দুর্যোগে পাশে থাকার অঙ্গীকার হাতিয়ার ৩০ স্বেচ্ছাসেবকের রাঙামাটিতে মধ্যরাতে বিদ্যালয়ের প্রহরীকে হত্যাচেষ্টার অভিযোগ নোয়াখালীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের চৌগাছায় হাজরাখানা স্কুলের ছাদে মাইকের হর্ন, নিচে জেনারেটর বলুহ মেলায় শব্দদূষণে ব্যাহত হচ্ছে শ্রেণি কার্যক্রম তিন দশক পর ন্যু ক্যাম্পে ফিরছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার রোধে কৃষকদের সচেতন হতে হবে: রাষ্ট্রপতি রিয়াল মাদ্রিদের দুর্বলতা খুঁজে পেলেন মরিনিও এখনই ইয়েমেন সংঘাতে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র: বিশ্লেষক একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে

নাটোরে নজর কাড়ছে ধানে গড়া প্রতিমা

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১৫৫ Time View

ডেস্ক নিউজ : দরজায় কড়া নাড়ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এরইমাঝে ব্যাতিক্রমী হিসাবে নজর কেড়েছে নাটোরের একটি পূজামণ্ডপ। যেখানে প্রতিমা তৈরি করা হয়েছে ধান দিয়ে। শহরের লালবাজার কদমতলা এলাকার এই মণ্ডপের প্রতিমা তৈরিতে ব্যবহার করা হয়েছে ৫০ কেজি ধান। শৈল্পিক এই প্রতিমার কারিগর লালবাজার এলাকার বিশ্বজিৎ পাল ও তার কাকা গোপাল চন্দ্র পাল।

জানা গেছে, বহু বছর আগে নিমাই চন্দ্র পাল নাটোর শহরের লালবাজারে প্রতিমা তৈরির একটি কারখানা গড়ে তুলেন। নিখুঁত হাতে চমৎকার ভাবে প্রতিটি প্রতিমাকে শিল্পকর্মের মাধ্যমে সাজিয়ে তুলতেন তিনি। যেকারণে তার তৈরি প্রতিমার বেশ চাহিদা ছিল।

তার মৃত্যুর পর অল্প পরিসরে প্রতিমা তৈরির কাজ করেন তার ছেলে বিশ্বজিৎ পাল এবং ছোট কাকা গোপাল চন্দ্র পাল। এ বছর তারা দুইজনে মিলে ব্যতিক্রমী ভাবে ধান দিয়ে একটি দুর্গাপ্রতিমা তৈরি করেছেন।

এ প্রতিমাটি শহরের লালবাজার কদমতলার রবি সূতম সংঘের পূজা মণ্ডপের জন্য তৈরি করা হয়েছে। প্রতিমা তৈরিতে তারা ৫০ কেজি ধান ব্যবহার করেছেন। একটি একটি করে ধান গেঁথে দুর্গাপ্রতিমাটি তৈরি করতে সময় লেগেছে প্রায় ২০ দিনের মতো। ১১ ফুট উচ্চতার এ দুর্গাপ্রতিমাটি ৯৫ হাজার টাকায় অর্ডার পেয়েছেন তারা।

প্রতিমা তৈরির কারিগর বিশ্বজিৎ পাল বলেন, আমার শিক্ষা গুরু ও বাবা স্বর্গীয় নিমাই চন্দ্র পালের কাছে প্রতিমা তৈরি শেখা। উত্তরাঞ্চলের প্রথম ধান দিয়ে দুর্গাদেবীর প্রতিমা আমরাই তৈরি করেছি। এর আগে ১০-১২ বছর আগে একটি সরস্বতীর প্রতিমা তৈরি করেছিলাম।

তিনি আরও বলেন, সবাই তো নতুনত্ব চায়। তাই সেই চিন্তা থেকে এ বছর ধান দিয়ে ১১ ফুট উচ্চতার দুর্গাদেবীর প্রতিমা বানিয়েছি। আগামী বছর বড় করে আরও প্রতিমা তৈরির ইচ্ছা রয়েছে। আশা করছি, ধান দিয়ে দুর্গাদেবীর প্রতিমা সবার নজর কাড়বে। আগামীতে ধান দিয়ে বানানো দেবীর প্রতিমার সংখ্যাও বাড়বে।

নাটোর জেলায় এবারে প্রায় সাড়ে তিনশ মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে সেনাবাহিনী থাকবে।

কিউএনবি/অনিমা/০৬ অক্টোবর ২০২৪,/বিকাল ৩:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit