শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম
বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা ‘বাংলাদেশের জয় কল্পনা নয়, বাস্তবের পথে’ ট্রাম্পের আরও অর্থনৈতিক একঘরে করার হুমকিতে চাপে ইরানিরা আক্রমণকারীদের হাত থেকে মসজিদ বাঁচানো যুবককে সম্মানিত করল সৌদি বিভ্রান্তি ও হঠকারিতার রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লিতে স্বাগত জানাতে প্রস্তুত মোদি সরকার হরমুজকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা ট্রাম্পের ‘রসিকতা’

দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড উসমান খানের

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ৪৮ Time View

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের লিস্ট এ ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়েছেন উসমান খান। প্রেসিডেন্ট কাপে এসএনজিপিএলের বিপক্ষে এশাল অ্যাসোসিয়েটসের হয়ে এই কীর্তি গড়েন উসমান। ডাবল সেঞ্চুরি আদায় করে নিতে খেলেন ১৩১ বল।

এর আগে লিস্ট এ ক্রিকেটে ১৩৩ বলে ডাবল সেঞ্চুরি করেছিলেন শারজিল খান। ২০২২ সালে খাইবার পাখতুনখাওয়ার বিপক্ষে সিন্ধুর হয়ে এই কীর্তি গড়েছিলেন তিনি। এতদিন সেটিই ছিল দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড। এবার সেই রেকর্ডটিই ভেঙে দিয়েছেন উসমান। ১৩১ বলে ডাবল সেঞ্চুরি তুলে নেওয়ার পর ১৩২ বলে ২০১ রান করে স্বেচ্ছায় মাঠ ছাড়েন উসমান।

এই ম্যাচটি ছিল উসমান খানের দশম লিস্ট এ ম্যাচ। এর আগে, ৮১.৫ গড়ে ৬৫২ রান করেছেন তিনি। যার মধ্যে একটি ডাবল সেঞ্চুরি, একটি সেঞ্চুরি এবং চারটি হাফ সেঞ্চুরি রয়েছে উসমানের।

তবে ডাবল সেঞ্চুরি হাঁকানো সপ্তম ব্যাটার হয়েছেন উসমান। এর আগে লিস্ট এ ক্রিকেটে ডাবল সেঞ্চুরি আছে- ফখর জামান, আবিদ আলী, মোহাম্মদ আলী, শারজিল খান, কামরান আকমল এবং খালিদ লতিফদের। যার মধ্যে ২০১৮ সালে ফখর জামানের ২১০ রানে অপরাজিত থাকার ইনিংসটিই সর্বোচ্চ।

কিউএনবি/অনিমা/০৬ অক্টোবর ২০২৪,/দুপুর ২:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit