মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

‘প্রশাসনের মধ্যে স্বৈরাচারীর প্রেতাত্মারা লুকিয়ে আছে’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ১০০ Time View

ডেস্ক নিউজ : প্রশাসনের মধ্যে যেসব স্বৈরাচারীর পেতাত্মারা লুকিয়ে আছে, এদেরকে অবিলম্বে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। এখনো দেখবেন স্বৈরাচারের সুবিধাভোগীরা দেশের ভিতরে এবং বাহির থেকে উঁকিঝুঁকি দেওয়ার চেষ্টা করছে এই বিপ্লবকে ব্যর্থ করে দেওয়ার জন্য। এখন ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টায় আছে, কোনো লাভ হবে না। 

শুক্রবার সকালে মাগুরা আছাদুজ্জামান মিলনায়তনে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে দলটির সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম এসব কথা বলেন। 

জেলা জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য সাবেক ছাত্রনেতা অধ্যাপক এম বি বাকেরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন, যশোর-কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক ও জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর আব্দুল মতিন, কুষ্টিয়া জেলার সাবেক আমীর অধ্যক্ষ খোন্দকার মহসিন আলী, নড়াইল জেলা আমীর অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু। 

জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু’র সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন নড়াইল জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী ওবাইদুল্লাহ কায়সার, কর্মপরিষদ সদস্য মাওলানা মারুফ কারখী, ইসলামি ছাত্রশিবিরের জেলা সভাপতি আশিকুর রহমান। সম্মেলনে জেলার ৬২৬ জন নারী-পুরুষ রুকন সদস্য অংশগ্রহণ করেন।

কিউএনবি/অনিমা/০৪ অক্টোবর ২০২৪,/রাত ৯:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit