মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

একটা পক্ষ বিশৃঙ্খলা তৈরির জন্য ষড়যন্ত্র করছে : টুকু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ৮৬ Time View

ডেস্ক নিউজ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‌‘সিরাজগঞ্জে সুষ্ঠু পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এবারের দুর্গাপূজা সবচেয়ে আনন্দদায়ক হবে। এ জন্য সনাতন ধর্মাবলম্বীদের সর্বোচ্চ সহযোগিতা করা হবে। সিরাজগঞ্জে কোনো বিশৃঙ্খলা হতে দেওয়া হবে না। বিএনপির পক্ষ থেকে  মন্দিরগুলোতে পাহারা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ মহাপ্রভুর আখড়ায় হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘একটা পক্ষ কিন্তু বিশৃঙ্খলা তৈরির জন্য ষড়যন্ত্র করছে, তাই সবাইকে সচেতন হতে হবে।’

তিনি বলেন, ‘কেউ যদি বিএনপির পরিচয় দিয়ে চাঁদা দাবি করে তবে আমাকে জানাবেন। তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। আপনারা নির্বিঘ্নে আপনাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন করবেন।’

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘বিগত সরকার সিরাজগঞ্জের হিন্দু সম্প্রদায়ের মধ্যে একটা বিভক্তি তৈরি করে রেখেছিল। এখন আর কোনো বিভক্তি থাকবে না। সবাই সম্মিলিত ও সুন্দরভাবে শারদীয় দুর্গাপূজা উদযাপন করবেন।’

এ সময় আরো বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস, অ্যাডভোকেট ইন্দ্রজিত সাহা, পূজা উদযাপন পরিষদ নেতা অ্যাডভোকেট কল্যাণ কুমার সাহা, সত্য নারায়ণ সাহা প্রমুখ।

কিউএনবি/অনিমা/০৪ অক্টোবর ২০২৪,/রাত ৯:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit