মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম
দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর নজরুলকে জাতীয় কবির স্বীকৃতি দিয়েছিলেন জিয়াউর রহমান : রিজভী দরিদ্র হাজং পরিবারকে নতুন ঘর দিলেন : ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ফুলবাড়ীতে নিজ পুকুরের মাছ জোরপূর্বক ধরে নিয়ে যায় প্রতিপক্ষরা॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৭ আগস্টের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা স্থগিত

সৌদির হজ ও ওমরাহ সংক্রান্ত অস্থায়ী ওয়ার্ক ভিসায় পরিবর্তন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ৭৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : প্রতিবছরই হজ ও ওমরাহ মৌসুমে কাজ করার জন্য বিভিন্ন দেশ থেকে অস্থায়ীভাবে শত শত মানুষ সৌদি আরবে যান। অস্থায়ী ওয়ার্ক ভিসা নামে এক ধরনের ভিসা পরিষেবার আওতায় মাত্র তিন মাসের জন্য তাদের নেয়া হয়।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সৌদির হজ ও ওমরাহ সংক্রান্ত অস্থায়ী ওয়ার্ক ভিসায় পরিবর্তন আনা হয়েছে। বুধবার দেশটির সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এক বিবৃতি জারি করা হয়।
 
বিবৃতি মতে, হজ ও ওমরাহ সংক্রান্ত অস্থায়ী ওয়ার্ক ভিসার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। ২০২৫ সাল থেকে এই ভিসার মেয়াদ হবে ৫ মাস ১১ দিন। যা ১৪ ফেব্রয়ারি থেকে ২৫ জুলাই পর্যন্ত কার্যকর থাকবে। আগে এই মেয়াদ ছিল মাত্র তিন মাস।
 
এছাড়া এই ভিসায় যারা সৌদি আরবে আসবেন এবং বিভিন্ন সংস্থা, প্রতিষ্ঠান বা কোম্পানিতে চাকরি নেবেন, সেসব নিয়োগ অবশ্যই লিখিতভাবে হতে হবে এবং নিয়োগপত্রে প্রতিষ্ঠানের মালিক ও কর্মী উভয়েরই স্বাক্ষর থাকতে হবে।
 
সরকারের গৃহীত তৃতীয় সিদ্ধান্তটি হলো, বাইরের দেশের যেসব আগ্রহী লোকজন অস্থায়ী ভিসার জন্য সৌদি দূতাবাস বা কনস্যুলেটে আবেদন করবেন, তাদেরকে অবশ্যই চিকিৎসা বিমা করাতে হবে এবং সেই বিমার নথিপত্রের অনুলিপি আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে।
 
আরও একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সেটা হলো কোনো অস্থায়ী কর্মী যদি আইন লঙ্ঘন করেন কিংবা ভিসার অপব্যবহার করেন তাহলে অপরাধের মাত্রা অনুযায়ী সেই কর্মীর কাছ থেকে সরকার ক্ষতিপূরণ আদায় করতে পারবে। আগামী ১৮০ দিন পর থেকে সিদ্ধান্তগুলো কার্যকর হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৩ অক্টোবর ২০২৪,/রাত ৮:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit