বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

এবার গাজার প্রধানমন্ত্রীকে হত্যার দাবি করল ইসরায়েল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ৫১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : এবার ফিলিস্তিনের গাজা উপত্যকার প্রধানমন্ত্রী রাহী মুস্তাহাকে হত্যার দাবি করল দখলদার ইসরায়েল। এছাড়াও আরও দু’জন উচ্চপদস্থ কর্মকর্তাকে হত্যার দাবি করেছে ইহুদিবাদী দেশটি।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বৃহস্পতিবার জানিয়েছে, তিন মাস আগে গাজার প্রধানমন্ত্রী রাহী মুস্তাহা, হামাস কর্মকর্তা সামেহ আল-সিরাজ এবং সামি ওদেহকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এখন তারা নিশ্চিত হয়েছে যে, তাদের হামলায় এই তিনজনের মৃত্যু হয়েছে।

দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আরও জানিয়েছে, যখন হামলা চালানো হয় তখন এ তিনজন গাজার উত্তরাঞ্চলের একটি সুড়ঙ্গে অবস্থান করছিলেন। ওই সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়।

ইসরায়েলি বাহিনী আরও দাবি করেছে, যে সুড়ঙ্গে গাজার প্রধানমন্ত্রী ছিলেন সেটিতে অনেক সুযোগ-সুবিধা ছিল এবং দীর্ঘদিন অবস্থান করার মতো রশদ ছিল।

গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল। প্রায় বছর ধরে চলা এই যুদ্ধে রিপোর্ট লেখা পর্যন্ত ৪৩ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েল। এরমধ্যে হামাসের যোদ্ধা, কর্মকর্তা ছাড়াও হাজার হাজার বেসামরিক মানুষ রয়েছে। সূত্র: টাইমস অব ইসরায়েল

কিউএনবি/অনিমা/০৩ অক্টোবর ২০২৪,/বিকাল ৫:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit