বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি সম্ভাব্য হামলায় যুক্তরাষ্ট্রের না

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ৫৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। প্রয়াত হামাস নেতা ইসমাইল হানিয়াহ ও হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ হত্যার ঘটনার প্রতিশোধ হিসেবেই এই হামলা চালিয়েছে তেহরান। সেই হামলার প্রতিশোধ নিতে পাল্টা আক্রমণ করতে মরিয়া ইসরায়েল। তবে প্রতিশোধ নিতে গিয়ে যদি ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় তবে তাতে সায় দেবে না যুক্তরাষ্ট্র। 

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই কথা জানিয়েছেন। 

স্থানীয় সময় বুধবার হারিকেন ‘হেলেনের’ তাণ্ডবে নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন জো বাইডেন। এসময় ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও তার সাথে ছিলেন। এ সময় সাংবাদিকরা বাইডেনের কাছে জানতে চান, ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করতে চাইলে তিনি তাতে সমর্থন দেবেন কিনা? জবাবে বাইডেন সাফ জানিয়ে দিয়েছেন ‘না’।

মার্কিন প্রেসিডেন্ট আরও জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে ইসরায়েল এখন কী করতে চাইছে, সে বিষয়ে দেশটির সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র।

বাইডেন বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি জি–৭ ভুক্ত দেশগুলোর নেতাদের সাথে কথা বলেছেন বলে জানিয়েছেন বাইডেন। তারা সবাই মনে করছেন ইরানের হামলার জবাব দেওয়ার অধিকার ইসরায়েলের আছে।

এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার এক ব্রিফিংয়ে বলেন, ‘ইসরায়েলের প্রতিক্রিয়া জানানোর অধিকার রয়েছে। দেশটির সম্ভাব্য প্রতিক্রিয়া কী হবে, সেটা নিয়ে আমরা আলোচনা করছি।’

গত মঙ্গলবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইরান বলেছে, হামাসের রাজনৈতিক শাখার নেতা ইসমাইল হানিয়া, হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহ এবং ইরানের রেভল্যুশনারি গার্ডস কর্পসের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল আব্বাস নিলফোরোইশানের হত্যার জবাবে ইসরায়েলে এ হামলা চালানো হয়েছে।

কিউএনবি/অনিমা/০৩ অক্টোবর ২০২৪,/সকাল ১১:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit