শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি  ফুটবল খেলার ইচ্ছাই শেষ হয়ে গেছে এমবাপ্পের! রাজধানীতে বজ্রবৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা সৌদির সার্বভৌমত্বের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকার প্রতিশ্রুতি শাহবাজ শরীফের আজকের নামাজের সময়সূচি, ৯ অক্টোবর ২০২৬ ঢাবিতে দু’ দিনব্যাপী তৃতীয় আন্তর্জাতিক কম্পিউটিং, অ্যাপ্লিকেশনস অ্যান্ড সিস্টেমস সম্মেলন শুরু হচ্ছে আজ হুতিদের ঠেকাতে সৌদিতে ঢুকল পাকিস্তানি সেনা, সামনে নতুন সমীকরণ ‘দুই পৃথিবীর’র পর ফের এক সিনেমায় দেব-জিৎ, তবে শর্ত একটি

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থী নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ৮৫ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় আফরোজা খাতুন (৭) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার রাত ৯ টায় উপজেলার হাকিমপুর ইউনিয়নের তজবিজপুর গ্রামে এ নিহতের ঘটনা ঘটে। নিহত আফরোজা খাতুন উপজেলার হাকিমপুর ইউনিয়নের তজবিজপুর গ্রামে আরিফ ইসলামের মেয়ে ও তজবিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী।

নিহতের মামা মোহসীন আলী খান চৌগাছা সরকারি মডেল হাসপাতালে সাংবাদিকদের জানান, আফরোজা তার নানীর সাথে বাড়ীতে ফিরছিলো। তারা তজবিজপুর গ্রামের (চৌগাছা-কোঁটচাদপুর) সড়কের মোড়ে পৌছালে একটি এ্যাম্বুলেন্স গাড়ী তাকে চাপা দেয়। এতে সে মারাত্মক আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে নেন। সেখানে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

চৌগাছা সরকারি মডেল হাসপাতালে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক জুলকার ইসলাম বলেন, তাকে হাসপাতালে আনার আগেই সে মারা গেছে। চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

কিউএনবি/আয়শা/০১ অক্টোবর ২০২৪,/রাত ১১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit