শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
নিউজিল্যান্ডের কাছে ৫ গোলে হারল ভারত নুসরাতের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দাবি জামায়াত আমিরের এলপিজির দাম বাড়ার চার কারণ জানাল লোয়াব সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী আফগানিস্তানকে হারাল ভারত, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ইরান যুদ্ধ কি এবার পশ্চিমাদের ঘরের দরজায়? চৌগাছায় ৮ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা হাসিনাবিরোধী এত সংগ্রামের পরও আমি ‘ফালতু’ হয়ে গেলাম? রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী প্রকৃত মানুষ হতে হলে আমিত্ব ত্যাগ করতে হবে: নেত্রকোনায় হযরত হাওলাপুরী (র.) স্মরণে আলোচনা সভা

হিজবুল্লাহর সঙ্গে মুখোমুখি লড়াই করছি না: ইসরাইল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ৭৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মঙ্গলবার (১ অক্টোবর) সংবাদ সম্মেলনে এ কথা বলেন হাগারি। খবর বিবিসির। ড্যানিয়েল হাগারি বলেন, ইসরাইলি বাহিনী হিজবুল্লাহর সঙ্গে লড়াই করতে প্রস্তুত। তবে, সেনারা বৈরুত বা দক্ষিণ লেবাননের কোনো শহরে ঢুকছে না।

 
হাগারি বলেন, ‘এটি একটি অভিযান, একটি বর্ধিত অভিযান। আমরা যত দ্রুত সম্ভব এটি করব এবং হিজবুল্লাহর হুমকি প্রতিরোধ করবো। আমরা হিজবুল্লাহকে (সীমান্ত থেকে) পেছনে ঠেলে দেব।’তিনি বলেন, ইসরাইলি বাহিনী হিজবুল্লাহর কাছে থাকা ইরানের তৈরি উন্নতমানের অস্ত্র ধ্বংস করে দিয়েছে।
 
হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে মঙ্গলবার (১ অক্টোবর) দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী কয়েকটি গ্রামে ‘নির্দিষ্ট এবং সীমিত’ স্থল অভিযান শুরু করেছে ইসরাইলি সেনারা। এরপরই এই অভিযানে ইসরাইলকে ‘সমর্থন করার প্রতিশ্রুতি’ দিয়েছে তাদের মিত্র যুক্তরাষ্ট্র।
 
তবে ইসরাইলের স্থল অভিযানের বিষয়টি অস্বীকার করেছে হিজবুল্লাহ। সশস্ত্র গোষ্ঠীটির মিডিয়া অফিসের প্রধান মোহাম্মদ আফিফ বলেন, লেবাননের ভূখণ্ডে ইসরাইলি সেনাবাহিনী প্রবেশ করেনি এবং তারা স্থল অভিযান চালায়নি। এ সময় তিনি সতর্ক করে বলেন, কয়েক ঘন্টা আগে তেল আবিবের ওপর হিজবুল্লাহ হামলা চালিয়েছে যা ছিল ‘শুরু মাত্র’।

 

 

কিউএনবি/আয়শা/০১ অক্টোবর ২০২৪,/রাত ৯:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit