সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

বরিশালে ৯ কাউন্সিলরসহ ২১ আ.লীগ নেতাকর্মী কারাগারে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ১০২ Time View

ডেস্ক নিউজ : বরিশালে বিএনপির অফিসে অগ্নিসংযোগ, লুটপাট ও ভাঙচুরের মামলায় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ৯ জন সাবেক কাউন্সিলরসহ ২১ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

মঙ্গলবার বেলা ১১টায় নগরীর ১০টি ওয়ার্ডের ১০ জন কাউন্সিলর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। তাদের মধ্যে একজন কাউন্সিলর অসুস্থ থাকায় তার জামিন মঞ্জুর করেন আদালত। বাকিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক আশরাফ উদ্দিন। 

উচ্চ আদালত থেকে ৪ সপ্তাহের আগাম জামিন নেওয়ায় পুলিশ আসামিদের রিমান্ড চায়নি বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী হাফিজ আহমেদ বাবলু। এ নির্দেশনার বিপরীতে উচ্চ আদালতে আপিল করা হবে বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী আফজালুল করিম।

কারাগারে যাওয়া কাউন্সিলররা হলেন- সামসুদদ্দোহা আবিদ, আউয়াল মোল্লা, কেফায়েদ হোসেন রনি, খান মোহাম্মদ হোসেন, জয়নাল আবেদীন, আনোয়ার হোসেন রয়েল, এনামুল হক বাহার, হুমায়ুন কবির ও জিয়াউল হক মাসুম। এছাড়া ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সামজিদুল কবির বাবু অসুস্থ থাকায় তার জামিন মঞ্জুর করেন আদালত।

বাদীপক্ষের আইনজীবী হাফিজ আহমেদ বাবলু জানিয়েছেন, বিএনপির অফিসে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাটের ঘটনায় মঙ্গলবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ১০ কাউন্সিলরসহ ২২ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করেন। 

এ সময় পক্ষে-বিপক্ষে যুক্তিতর্ক তুলে ধরেন বাদী ও বিবাদীর আইনজীবীরা। দীর্ঘ শুনানি শেষে বিচারক ৯ কাউন্সিলরের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। 

বাদীপক্ষের আইনজীবী বাবলু আরও বলেন, এ মামলার প্রধান আসামি সাবেক প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম ও জেলা ছাত্রলীগের সভাপতি সুমন সেরনিয়াবাতসহ ১৬ জন কারাগারে আছেন। 

মামলার উল্লেখযোগ্য আসামি সদ্য সাবেক সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ, সাবেক সিটি মেয়র সাদিক আব্দুল্লাহ ও সদ্য সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর পলাতক রয়েছেন। 

প্রসঙ্গত, গত ২৩ আগস্ট মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক বাদী হয়ে ৩৮১ জন নামধারী এবং ৮০০ জনকে অজ্ঞাত আসামি করে এ মামলা দায়ের করেন। 

 

 

কিউএনবি/আয়শা/০১ অক্টোবর ২০২৪,/রাত ৯:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit