রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম
সূচকের ওঠানামায় পুঁজিবাজারে লেনদেন চলছে ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ে ট্রাম্পের চুক্তি, যেসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি কাভান সুলিভানের দুর্দান্ত গোলে ফিলাডেলফিয়ার জয় নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

নতুন ওসি এসেই খুলে দিলেন থানার প্রধান ফটক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ১১১ Time View

ডেস্ক নিউজ : দীর্ঘ প্রায় তিন বছর সাত মাস পর খুলে দেয়া হলো মাদারীপুরের কালকিনি থানার প্রধান ফটক। থানায় নতুন ওসি যোগদানের পর খুলে দেয়া হয় থানায় প্রবেশের প্রধান ফটক। এতে খুশি থানায় সেবা নিতে আসা সাধারণ জনগণসহ এলাকাবাসী।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে থানায় প্রবেশের মূল গেইট খুলে দেয়া হয়।

জানা যায়, গত ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে কালকিনি পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতার জেরে কালকিনি থানা ঘেরাও করে একজন মেয়র প্রার্থীর সমর্থকরা। সেই থেকে বন্ধ ছিল কালকিনি থানায় প্রবেশের প্রধান ফটক।

এরপর দীর্ঘদিন থানার জনবল সংকটসহ নানা অজুহাতে আর খোলা হয়নি মূল গেইটটি। এতদিন থানায় প্রবেশের জন্য শুধুমাত্র পূর্বপাশের একটি পকেট গেইট খোলা ছিল।

তবে বর্তমানে কালকিনি থানায় নতুন ওসি যোগদানের পর খুলে দেয়া হয় থানায় প্রবেশের প্রধান ফটক। এতে খুশি থানায় সেবা নিতে আসা সাধারণ জনগণসহ এলাকাবাসী।

কালকিনি থানায় সেবা নিতে আসা শাকিল নামে এক যুবক বলেন, “এতোদিন থানায় সেবা নিতে পাশের একটি পকেট গেইট দিয়ে আসতে হতো। বাইরে থেকে দেখলে মনে হতো থানা বন্ধ আছে। এখন মূল গেইট খুলে দেয়ায় থানার সৌন্দর্য্যও বৃদ্ধি পেয়েছে। মানুষ এখন সহজেই তাদের সমস্যা নিয়ে থানায় আসতে পারবে।”

এ বিষয়ে কালকিনি থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ হুমায়ুন কবীর বলেন,”থানা হচ্ছে সেবা প্রত্যাশী জনগণের আশ্রয়স্থল। আমি কালকিনি থানায় যোগদান করে থানার মূল গেইট বন্ধ দেখতে পাই। এ বিষয়ে তাৎক্ষণিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে দ্রুত গেটটি খুলে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করি।

থানায় যাতে কোন প্রকার ভোগান্তি ছাড়া জনগণ নির্দিধায় তাদের সমস্যা ও অভিযোগ জানাতে প্রবেশ করতে পারে তাই প্রধান ফটক খুলে দিয়েছি। পুলিশের উপর জনগণের আস্থা ফিরিয়ে আনতে পুলিশ বাহিনী কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।

কিউএনবি/অনিমা/০১ অক্টোবর ২০২৪,/বিকাল ৩:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit