সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

চাকরিতে বয়সসীমা ৩৫ প্রত্যাশীদের ওপর পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৩ Time View

ডেস্ক নিউজ : সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলনকারী চাকরিপ্রত্যাশীরা শাহবাগে অবস্থানের পর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছিলেন।

সোমবার দুপুর সোয়া ১টায় তারা সেখানে পৌঁছায়। এ সময় আন্দোলনকারী মিছিল ও স্লোগান দেওয়ার সময় পুলিশ তাদের ওপর টিয়ারশেল নিক্ষেপ করেছে।

এসময় পুলিশকে কয়েকদফা টিয়ারশেল নিক্ষেপ করতে দেখা গেছে।

এর আগে সাধারণ শিক্ষার্থীবৃন্দের ব্যানারে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে দুই হাজারের বেশি শিক্ষার্থী সোমবার সকাল ১১টা থেকে অবস্থান নেন।

কিউএনবি/অনিমা/৩০ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৩:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit