শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

শিক্ষা প্রশাসনে বড় রদবদল

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৩ Time View

ডেস্ক নিউজ : শিক্ষা প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে সরকার। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সচিব, সদস্য, উৎপাদন নিয়ন্ত্রক, ঊর্ধ্বতন বিশেষজ্ঞ এবং মাউশির কলেজ শাখার উপ-পরিচালকসহ বেশ কয়েকটি পদে নতুন কর্মকর্তারা দায়িত্ব পেয়েছেন।

রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো গেছে।

উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীনের স্বাক্ষরিত প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী, এনসিটিবির সচিব পদে দায়িত্ব পেয়েছেন শাহ মুহাম্মদ ফিরোজ আল ফেরদৌস। তিনি এর আগে একই প্রতিষ্ঠানের প্রশাসন শাখার উপসচিব ছিলেন।

অন্যদিকে প্রশাসন শাখার উপসচিব পদে দায়িত্ব পেয়েছেন সহযোগী অধ্যাপক সিরাজুল ইসলাম।

মাউশির প্রশাসন শাখার সহকারী পরিচালক পদে দায়িত্ব পেয়েছেন সহকারী অধ্যাপক মো. খালিদ হোসেন। এছাড়া মাউশির মাধ্যমিক শাখা-২-এর শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলামকে বরগুনা সরকারি কলেজে পদায়ন করা হয়েছে।

এনসিটিবির উৎপাদন নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক আবু নাসের টুকু, সদস্য হিসেবে অধ্যাপক মো. মুনাব্বির হোসেন, ঊর্ধ্বতন বিশেষজ্ঞ পদে সহযোগী অধ্যাপক মো. আব্দুল মুমিন মোছাব্বির, অধ্যাপক মো. গোলাম মোস্তফা দায়িত্ব পেয়েছেন।

এছাড়া মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের কলেজ শাখা-১ এর উপপরিচালক কিশোর কুমার মহন্তকে সিরাজগঞ্জ সরকারি কলেজে পাঠানো হয়েছে।

কলেজ শাখা-১ এ উপপরিচালকের নতুন দায়িত্ব পেয়েছেন গৌরনদী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো. নুরুল হক সিকদার।

মাউশি অধিদপ্তরের ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট শাখার উপ-পরিচালক মোহাম্মদ আনিছুর রহমানকে ও পরিকল্পনা ও উন্নয়ন শাখার সহকারী পরিচালক-১ সাবিনা বেগমকে শরীয়তপুরের নাড়িয়া সরকারি কলেজে পাঠানো হয়েছে।

ঢাকার ধামরাই সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. মিজানুর রহমানকে অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন শাখার সহকারী পরিচালক-১ পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

মাউশি অধিদপ্তরের এইচআরএম শাখার সহকারী পরিচালক আশেকুল হককে ফরিদপুরের বোয়ালমারি সরকারি কলেজে পাঠানো হয়েছে। অধিদপ্তরের এইচআরএম শাখার সহকারী পরিচালক পদে নতুন দায়িত্ব পেয়েছেন রাজশাহী কলেজের সহকারী অধ্যাপক মো. দেলোয়ার হোসেন।

এছাড়া মাউশি অধিদপ্তরের প্রশিক্ষণ শাখার সহকারী পরিচালক পদে দায়িত্ব পেয়েছেন লালমনিরহাটের পাটগ্রামের সরকারি জসমুদ্দিন কাজী আব্দুল গণি কলেজের এসএস সাইফুল ইসলাম।

অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন শাখার সহকারী পরিচালক-২ অসীম কুমার বর্মণকে দিনাজপুর সরকারি কলেজে পাঠানো হয়েছে। সরকারি তোলারাম কলেজের সহকারী অধ্যাপক বদরুন নাহারকে পরিকল্পনা ও উন্নয়ন শাখার সহকারী পরিচালক-২ পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

একইসঙ্গে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) প্রশিক্ষণ বিশেষজ্ঞ পদে দায়িত্ব পেয়েছেন সহকারী অধ্যাপক মো. আরফিুল ইসলাম। বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর ডিএলপি চিফ হিসেবে দায়িত্ব পেয়েছেন সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ ফজলুর রহমান খান।

পরিদর্শন ও নিরীক্ষা অধিপ্তরের উপ-পরিচালকের দায়িত্বে সহযোগী অধ্যাপক মো. ওয়াজকুরনী ও সহযোগী অধ্যাপক শাহানুর কবির। সহকারী শিক্ষা পরিদর্শকের নতুন দায়িত্ব পেয়েছেন সিকান্দার আলী।

এছাড়াও নায়েমের প্রশিক্ষণ বিশেষজ্ঞ পদে দায়িত্ব পেয়েছেন সহকারী অধ্যাপক মো. রবিউল আউয়াল।

কিউএনবি/অনিমা/৩০ সেপ্টেম্বর ২০২৪,/সকাল ১০:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit