বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

দক্ষিণ আফ্রিকায় বাড়িতে ঢুকে গুলি, ১৫ নারীসহ নিহত ১৭

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের লুসিকিসিকিতে বাড়িতে ঢুকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে ১৫ নারীসহ অন্তত ১৭ জন নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার রাতে পূর্ব কেপ লুসিকিসিকির এনগোবোজানা গ্রামের দুইটি বসতবাড়িতে বন্দুকধারীরা ১৫ জন নারী ও ২ জনকে গুলি করে হত্যা করে। এছাড়া একজন গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এক বছর আগে খুন হওয়া মা ও মেয়ের জন্য একটি ঐতিহ্যবাহী শোক অনুষ্ঠানে যোগদানের প্রস্তুতি নিতে ভিকটিমরা বাড়িতে জড়ো হয়েছিল। এমন সময় বন্দুকধারীরা দরজা ভেঙে ঘরে ঢুকে গুলি চালিয়ে সবাইকে হত্যা করে।

দক্ষিণ আফ্রিকার পুলিশ মন্ত্রী সেনজো মাচুনু সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, এটি একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটেছে। অজ্ঞাত ব্যক্তিরা দুটি পৃথক বাড়িতে গুলি করে ১৭ জনকে হত্যা করেছে। পুলিশ আরও জানিয়েছে, এক বাড়িতে ৪ জন প্রাপ্তবয়স্ক নারী, ১ জন পুরুষ এবং ২ মাস বয়সি এক শিশু বেঁচে গেছে। আর অন্য বাড়িতে কেউ বেঁচে নেই। পুলিশ এখনো এ জঘন্য হত্যাকাণ্ডের পেছনের উদ্দেশ্য নির্ধারণ করতে পারেনি বা কাউকে গ্রেফতার করতে পারেনি।

 

 

কিউএনবি/আয়শা/২৯ সেপ্টেম্বর ২০২৪,/রাত ১০:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit