বিনোদন ডেস্ক : বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের ‘বলী’ খেলাকে কেন্দ্র করেই সিনেমার গল্প। সিনেমার পরিচালক ইকবাল হোসাইন চৌধুরী। কানাডায় মুক্তির বিষয়ে তিনি জানান, ‘সেখানে সপ্তাহব্যাপী চলবে।’
সেই সময় ‘বলী’(দ্য রেসলার) সিনেমাটি সম্পর্কে বুসান উৎসবে নিউ কারেন্টস বিভাগের বিচারকদের পক্ষ থেকে বলা হয়েছিল, ‘ইকবাল হোসাইন চৌধুরীর “দ্য রেসলার” ছবিটি যেন দুর্দান্ত এক সিঙ্গেল রাউন্ড ম্যাচ, যেখানে জাদুকরিভাবে গল্প বলা হয়েছে।’
২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদানের ছবি ‘বলী’ (দ্য রেসলার)। ছবিটির প্রযোজক পিপলু আর খান। সহ-প্রযোজক হিসেবে আছেন সাইফুল আজিম ও গাউসুল আলম শাওন।
প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। সাগরপাড়ের এক খ্যাপাটে জেলের চরিত্রে দেখা গেছে তাকে। এ ছাড়া আরও অভিনয় করেছেন প্রিয়াম অর্চি, অ্যাঞ্জেল নূর, এ কে এম ইতমাম প্রমুখ।
কিউএনবি/আয়শা/২৮ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৯:১২