মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম
মজুরি বৃদ্ধি ঘিরে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার অভিযোগ,পদক্ষেপের দাবি সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে যা আছে শিক্ষার্থীদের বৃত্তির তথ্য এন্ট্রি ও সংশোধনের নির্দেশ মাউশির পার্বতীপুরে দুই ইটভাটা মালিককে ১ লাখ টাকা জরিমানা সুখবর পেলেন ঋতুপর্ণারা আটোয়ারীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ রামগড় ৪৩ বিজিবির অভিযানে  ভারতীয় মদ জব্দ। আশুলিয়ায় সংসদ সদস্য সালাউদ্দিন বাবুকে বরণে মোটরচালক দলের শুভেচ্ছা মিছিল হাতিয়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের মতো ইউরোপও ভুল সিদ্ধান্তের ফল ভুগছে: আরাগচি

 হৃদরোগে মারা গেলেন সাংবাদিক আহসান হাবিব

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৯ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বীর মুক্তিযোদ্ধা এডভোকেট লুৎফুর রহমানের ৩য় ছেলে ছেলে ও কালের কন্ঠের জেলা প্রতিনিধি সামছুল হাসান মিরনের ছোট ভাই ইংরেজী দৈনিক অবজারবার প্রত্রিকার কোর্ট রিপোর্টার এবং ঢাকা হাই কোর্টের আইনজীবি আহসান হাবিব (৫৫) মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি তিন ভাই ও তিন বোন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আহসান হাবিবের বড় ভাই সাংবাদিক সামছুল হাসান মিরন জানান, শনিবার সকালে তিনি জেলা শহর মাইজদীর ফরিকপুর মহল্লার নিজ বাড়ীতে হৃদ রোগে আক্রান্ত হন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা নেওয়ার পথে বেলা আড়াইটার দিকে কুমিল্লার দাউদকান্দি এলাকায় মারা যান।

শনিবার  বাদ  এশা ফকিরপুর  মহল্লায় প্রথম জানাযা এবং সদর উপজেলার কালিতারা এলাকায় রাত সাড়ে ৯টায় ২য় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে। তার মৃত্যুতে বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, সাংবাদিক ইকবাল ছোবহান চৌধুরী, নোয়াখালী প্রেস ক্লাব সভাপতি বখতিয়ার শিকদার, সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু সহ নোয়াখালী প্রেস ক্লাব সাংবাদিকরা গভীর শোক জানিয়েছেন।  

 

 

কিউএনবি/আয়শা/২৮ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit