বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম

নেইমারের ফেরা নিয়ে যা বললেন ব্রাজিল কোচ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৪ Time View

স্পোর্টস ডেস্ক : গত অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে গোড়ালিতে মারাত্মক চোট পেয়েছিলেন নেইমার। ব্রাজিলিয়ান উইঙ্গারকে এরপর যেতে হয়েছে অস্ত্রোপচারের মধ্যে দিয়ে। তারপর দীর্ঘ সময় কেটেছে পুনর্বাসনে। বিশ্রাম কাটিয়ে গত জুলাইয়ে অনুশীলনেও ফিরেছিলেন তিনি। আশা করা হচ্ছিল, অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ব্রাজিল দলে ফিরবেন তিনি। কিন্তু শুক্রবার (২৭ সেপ্টেম্বর) চিলি ও পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের জন্য যে দল ঘোষণা করা হয়েছে, সেখানে নেই তার নাম।

সাবেক বার্সা ও পিএসজি তারকার জন্য সবাইকে আরেকটু ধৈর্য ধরতে বলেছেন কোচ দরিভাল। তাকে পুরোপুরি ফিট হিসেবে দেখতে চান তিনি। দল ঘোষণার সময় দরিভাল বলেন, ‘আমরা জানি সে আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমরা তার অপেক্ষায় আছি। আমাদের ধৈর্য ধরতে হবে। সে অক্টোবর, নভেম্বর বা ফেব্রুয়ারিতে ফিরবে কি না, সেটা কোনো ব্যাপার না। তাকে আত্মবিশ্বাসী এবং পুরোপুরি ফিট হতে হবে।’
কদিন আগে নেইমারের ক্লাব আল হিলালের কোচ হোর্হে জেসুসও বলেছেন, নেইমার এখনো মাঠে ফেরার জন্য প্রস্তুত নন। এদিকে ব্রাজিল দলে ফিরেছেন বার্সা উইঙ্গার রাফিনিয়া এবং আর্সেনাল ফরোয়ার্ড গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। দলে দুই নতুন মুখ ফরাসি ক্লাব লিওঁতে খেলা আবনের এবং বোটাফোগোর ফরোয়ার্ড ইগর জেসুস। ২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আগামী ১১ অক্টোবর চিলির বিপক্ষে ১৬ অক্টোবর পেরুর মুখোমুখি হবে ব্রাজিল।
 
ব্রাজিলের ২৩ সদস্যের স্কোয়াড:
 
গোলরক্ষক: এলিসন বেকার, বেনতো ও এডারসন।
রক্ষণভাগ: দানিলো, ভ্যান্ডারসন, আবনের, গিলের্মো আরানা, এদের মিলিতাও, গাব্রিয়েল মাগলায়েস, মার্কিনিওস, গ্লিসন ব্রেমারল।
 
মিডফিল্ডার: আন্দ্রে, গেরসন, ব্রুনো গিমারেস, লুকাস পাকেতা, রদ্রিগো আক্রমণভাগ: এন্দরিক, ইগর জেসুস, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, লুইজ হেনরিক, রাফিনিয়া, সাভিনিও, ভিনিসিউস জুনিয়র।

 

 

কিউএনবি/আয়শা/২৮ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৪:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit