মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, ফল ব্যবসায়ী নিহত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৬ Time View

ডেস্ক নিউজ : বরিশালের গৌরনদীতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছন পিকআপের ধাক্কায় এক ফল ব্যবসায়ী নিহত হয়েছের। এছাড়াও আহত হয়েছের পিকআপের চালকের সহকারী। শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোরে গৌরনদীর গাইনের পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস ও মহাসড়ক থানার পুলিশ জানিয়েছে।

নিহত ফল ব্যবসায়ী হলেন- চঞ্চল সরকার (৫৫)। সে ঝালকাঠি সদর উপজেলার সংগ্রাম নীল গ্রামের নগেন্দ্র নাথ সরকারের ছেলে। পেশায় তিনি একজন দেশীয় ফল ব্যবসায়ী। আহত চালকের সহকারী হলেন-মো. সাইদুল ইসলাম। তিনি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার আদুরা গ্রামের আব্দুল খালেকের ছেলে।

গৌরনদী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার বিপুল হোসেন জানান, ট্রাকে আমড়া নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেন ব্যবসায়ী চঞ্চল সরকার। বরিশাল-ঢাকা মহাসড়কের গাইনের পাড় এলাকায় এসে পৌঁছালে চাকা নষ্ট হয়। রাস্তার পাশে ট্রাক রেখে মেরামত করা হচ্ছিল। এ সময় পাশে বসে তা দেখছিলেন ফল ব্যবসায়ী চঞ্চল সরকার। তখন ঢাকাগামী একটি পিকআপ এসে সজোরে ধাক্কা দেয়।

তখন ট্রাকের পিছনে থাকা ফল ব্যবসায়ী চঞ্চল সরকার ঘটনাস্থলে মারা যান। সজোরে ধাক্কা দেওয়ায় পিকআপে আটকে পড়ে আহত হয় চালকের সহকারী সাইদুল। খবর পেয়ে তারা গিয়ে আহত ও নিহত দুইজনকে মহাসড়ক থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন।  

গৌরনদী মহাসড়ক থানার ওসি গোলাম রসুল মোল্লা জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুইটি যানবাহন আটক রয়েছে। এ ঘটনায় মামলা হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৮ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৩:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit