রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ভেবেছিলাম হিমাচলে ফিরে যাব: ইয়ামি গৌতম অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন রোনালদো-জর্জিনা রদ্রিগেজ, অনুষ্ঠান কোথায়? গভীর রাতে দরজাহীন কুঁড়েঘরে বাঘের হানা, ঘুমের মধ্যেই ছিন্নভিন্ন নারী ভুরুঙ্গামারীতে স্বাস্থ্য সেবা নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ মাটিরাঙ্গা জোনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও গাছের চারা বিতরণ। মাটিরাঙ্গায় জোনের উদ্যােগে স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা বিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন। দাম বাড়ল এলপি গ্যাসের, সন্ধ্যা থেকেই কার্যকর মাটিরাঙ্গায় বন্যাদুর্গত ২১০ পরিবার পেল কাজুকো ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী গণমাধ্যমে সংবাদ প্রকাশের সিলেট টিটিসির প্রতারক ড্রাইভার বিল্লাল আটক, ২ ঘন্টার পর মুছলেকা দিয়ে মুক্তি

বিয়ের আগে অভিনেতাকে কেন ভয় পেয়েছিলেন, জানালেন পত্রলেখা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৪ Time View

বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম ‘পাওয়ার কাপল’ হিসেবে পরিচিত অভিনেতা রাজকুমার রাও ও অভিনেত্রী পত্রলেখা। দীর্ঘ ১০ বছরের প্রেমের পর ২০২১ সালে বিয়ে। কিন্তু প্রথম দেখায় মোটেই রাজকুমারকে পছন্দ হয়নি সে কথা অকপটে জানালেন পত্রলেখা। বরং একটু ভয়ই পেয়েছিলেন তিনি। তাই রাজকুমারের সঙ্গে প্রথম সাক্ষাৎ নিয়ে এ দিন কথা বলেন পত্রলেখা। তার কিছু দিন আগেই রাজকুমারের ‘এলএসডি’ ছবিটি দেখেছিলেন তিনি।

প্রথমবার রাজি হননি পত্রলেখা। তিনি বন্ধুকে বলেছিলেন— না রুকসানা, আমি এই কাজটা করব না। আমার মনে হয় ও (রাজকুমার) খুবই অদ্ভুত। আমার ভয় লাগছিল। তখন সেই বন্ধু অভয় দিয়ে বলেছিলেন— কিচ্ছু হবে না। আমরা গাড়ি পাঠাব। তুমি তোমার দিদিকেও নিয়ে আসতে পার। এই শুনে মিউজিক ভিডিওতে কাজ করতে রাজি হয়ে যাই। তবে মন থেকে ভয় কাটেনি তার।

রাজকুমারকে নিয়ে এতই অস্বস্তি ছিল পত্রলেখার মধ্যে যে, তার পাশে বসতেও চাননি। মাঝখানে দিদিকে বসিয়েছিলেন। ‘এলএসডি’ ছবি দেখেই রাজকুমারকে ভয় পেয়েছিলেন বলে জানান পত্রলেখা। সেদিন নাকি পত্রলেখার দিদি অনর্গল কথা বলছিলেন রাজকুমারের সঙ্গে। এই দেখে দিদিকে পর্যন্ত সাবধান করেছিলেন পত্রলেখা। রাজকুমারের সঙ্গে বেশি কথা না বলারও পরামর্শ দেন তিনি।

প্রথম দিন রাজকুমারের সঙ্গে সামান্য বাক্যালাপ হয়েছিল পত্রলেখারও। বেশ কিছু বিজ্ঞাপনে তত দিনে কাজ করে ফেলেছেন তিনি। তার মধ্যে একটি বিজ্ঞাপন রাজকুমার নিজেও দেখেছিলেন। প্রথম দিনের আলোচনায় উঠে আসে সেই বিজ্ঞাপনের প্রসঙ্গ। তখনই নাকি রাজকুমার সিদ্ধান্ত নিয়ে ফেলেন, বিয়ে করলে পত্রলেখাকেই বিয়ে করবেন। অন্যদিকে পত্রলেখাও দেখতে থাকেন, রাজকুমার তার নিজের কাজ খুব ভালোবাসেন। কাজের প্রতি তিনি খুবই নিষ্ঠাবান। এই দেখে রাজকুমারেরও প্রেমে পড়ে যান পত্রলেখা।

 

 

কিউএনবি/আয়শা/২৭ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৪:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit