বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম

আবারও ব্যর্থ বাংলাদেশের দুই ওপেনার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৪ Time View

স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তাই সিরিজ বাঁচাতে হলে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই। এমন ম্যাচে নতুন বলে সাবধানী শুরু করেছিলেন বাংলাদেশের দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম। জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজকে ভালোভাবেই সামলেছেন তারা। তবে আকাশ দীপ আক্রমণে এসেই দুই ওপেনারকে ফেরালেন।

ইনিংসের নবম ওভারে প্রথমবারের মতো আক্রমণে আসেন আকাশ। তার ওভারের তৃতীয় বলটি অফ স্টাম্পের খানিকটা বাইরে গুড লেংথে করেছিলেন এই পেসার। সেখানে ডিফেন্স করতে গিয়ে আউট সাইড এজে বল চলে যায় তৃতীয় স্লিপে। সেখানে সামনের দিকে ঝাঁপিয়ে পড়ে দুর্দান্ত ক্যাচ নিয়েছেন জয়সাওয়াল। ২৪ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি জাকির।

আরেক ওপেনার সাদমানকেও ফেরালেন আকাশ। ইনিংসের ১৩তম ওভারের প্রথম বলে লেগ বিফোরের ফাঁদে পড়েছেন এই ওপেনার। ভালো শুরুর পরও ইনিংস বড় করতে না পারলেন তিনি। ৪ চারে ৩৬ বলে ২৪ রান এসেছে সাদমানের ব্যাট থেকে। ১৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৩৭ রান। ৮ রান নিয়ে উইকেটে আছেন নাজমুল হোসেন শান্ত। অপর অপরাজিত ব্যাটার মুমিনুল হক এখনও রানের খাতা খুলতে পারেননি।

 

 

কিউএনবি/আয়শা/২৭ সেপ্টেম্বর ২০২৪,/দুপুর ১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit