রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম
জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আদালতে জামিননামা জমা দিলেন এমপি গাজী নজরুল বুক চেপে মাটিতে সালমান খান, ঘটনা কী? জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ৩৫ জন: পররাষ্ট্র সচিব অপ্রতিমের বয়স তেরো, এই সংখ্যাকে সরকারি ভবনের কপালে লিখে দিতে চাই: শামসুজ্জামান দুদু ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৯৩ ইন্দিরা পেরেছিলেন, দল-প্রতীক হারিয়ে মমতা কি ঘুরে দাঁড়াতে পারবেন? অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

বিএনপি নেতা সালাহউদ্দিনের দুই মামলা স্থগিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭১ Time View

ডেস্ক নিউজ : বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আখতার জাবেদের আদালত এ স্থগিতাদেশ দেন বলে জানান মামলার আসামিপক্ষের আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুল আনোয়ার।

এর আগে দুপুর ২ টার দিকে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে আদালত প্রাঙ্গণে উপস্থিত হন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ। এরপরই তার আইনজীবীদের সঙ্গে আদালতে উপস্থিত হন। এসময় সালাহউদ্দিন আহমদের নিযুক্ত আইনজীবীরা আদালতকে তাদের মক্কেলকে সশরীরে হাজিরা দেয়া থেকে অব্যাহতি দেয়ার আবেদন জানান। 

পাশাপাশি তাদের মক্কেলকে দেশের একজন সম্মানিত নাগরিক উল্লেখ করে তৌহিদুল বলেন, ঘটনা ২০০১ সালে সংঘটিত হলেও চকরিয়া থানায় মামলা দায়ের করা হয় ২০০৭ সালে রাজনৈতিকভাবে হয়রানি করতেই সালাহউদ্দিন আহমদের নামে মামলা দুটি দায়ের করা হয়েছিল। এ কারণে মামলা থেকে অব্যাহতি দেয়ার আবেদন জানান।  শুনানি শেষে আদালত দুইটি মামলা বিচারিক কার্যক্রমের উপর স্থগিতাদেশ দিয়েছেন। 

আদালত থেকে বের হয়ে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ বাইরে অপেক্ষমান সাংবাদিকদের বলেন, ‘আদালত দীর্ঘ শুনানিতে আমার বিরুদ্ধে দায়েরকৃত মামলা থেকে আমাকে অব্যাহতি দিয়েছেন। আজ ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে।’২০০১ সালে প্রতিমন্ত্রী থাকা কালে মৎস্য ঘের লুটের অভিযোগ এনে চকরিয়া-পেকুয়া আসনের তৎকালীন সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদকে প্রধান আসামি করে পৃথক চকরিয়া থানায় দুইটি মামলা দায়ের করেন জনৈক মাহামুদুল হক।

 

 

কিউএনবি/আয়শা/২৬ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit