শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

বিন্দুমাত্র অস্বস্তিতে ছিলাম না: ঐশ্বরিয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৪ Time View

বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন।১৯৯৪ সালে তিনি বিশ্ব সুন্দরীর খেতাব পান। ২০০৬ সালে ‘উমরাও জান’ ছবিতে অভিনয়ের সময়ে ঐশ্বরিয়ার প্রেমে পড়েন অভিষেক বচ্চন। এরপর তারা বিয়ে করেন। ২০১১ সালে মেয়ে আরাধ্যার জন্ম হয়। 

যাকে নিয়ে একের পর এক ছবির পরিকল্পনা করে ফেলতেন পরিচালকেরা, আর প্রযোজকেরাও তাকে চাইতেন প্রজেক্টে।কিন্তু সন্তান নেওয়ার পর ঐশ্বরিয়াকে সেভাবে পর্দায় আর ফিরে পাওয়া হলো না। হাতে গোনা কয়েকটি প্রজেক্টে কাজ করেছেন তিনি। তবে কি বচ্চন পরিবারে বিয়ে হওয়াই হলো কাল? মেয়ে আরাধ্যার জন্মের পর থেকেই ঐশ্বরিয়াকে নিয়ে শুরু হয়ে যায় নানান বিতর্ক। রাতারাতি ওজন বাড়িয়ে অনেকের কটাক্ষের শিকার হয়েছিলেন তিনি। যদিও ঐশ্বরিয়া তা নিয়ে বিন্দুমাত্র বিচলিত ছিলেন না।

এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়া বলেছিলেন, শরীরে মেদ বাড়ায় বিন্দুমাত্র অস্বস্তিতে ছিলাম না আমি। যারা করেন- আমার মনে হয়, তাদের এসব ড্রামা পছন্দ হয়। তবে আমি ব্যস্ত ছিলাম আমার বাস্তব জীবন নিয়ে ও আমার সন্তানকে নিয়ে। আমি সাধারণ একটা মেয়ের জীবনযাপন করতে চেয়েছিলাম। যা ইচ্ছে করেছে খেয়েছি, নিজের ইমেজের কথা মাথায় না রেখে, কেবল মনের কথা শুনেছি, সন্তানের যত্ন নিয়েছি।

ঐশ্বরিয়ার এই মন্তব্যের সঙ্গে সহমত পোষণ করেছিলেন স্বামী অভিনেতা অভিষেক বচ্চনও। তিনিও জানিয়েছিলেন, ঐশ্বরিয়া ছিলেন বলেই তাদের কন্যা আরাধ্যা ভালোভাবে মানুষ হচ্ছে। কাজ কমিয়ে মেয়েকে সময় দেওয়ার এই আত্মত্যাগকে বাহবা জানিয়েছিলেন অভিষেক। এটাও বলেছিলেন, ‘আমি ঐশ্বরিয়ার কাছে চিরকৃতজ্ঞ। খুব সুন্দরভাবে আমাদের মেয়েকে মানুষ করছে ও।’

 

 

কিউএনবি/আয়শা/২৫ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit