রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

লেবাননে বাস্তুহারা পাঁচ লাখ মানুষ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। জীবন বাঁচাতে হাজার হাজার মানুষ বাড়ি-ঘর ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে। এরই মধ্যে সেখানে বাস্তুহারা হয়ে পড়েছে প্রায় ৫ লাখ মানুষ। লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বু হাবিব বলেছেন, ইসরায়েলি বাহিনী হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করার পর থেকে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা প্রায় ৫ লাখে পৌঁছেছে। খবর আল জাজিরার।

ইসরায়েলের সাম্প্রতিক হামলার আগে লেবাননে বাস্তুহারা মানুষের সংখ্যা ছিল প্রায় ১ লাখ ১০ হাজার। কিন্তু গত কয়েকদিন ধরে ইসরায়েলি বাহিনী হিজবুল্লাহকে লক্ষ্য করে লেবাননের বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে। ফলে লোকজন নিজেদের বাড়ি-ঘর ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে। বুধবার সকালে টেলিগ্রাম অ্যাপে এক বার্তায় হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলি হামলায় তাদের আরও এক শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। ওই কমান্ডারের নাম ইব্রাহিম মুহাম্মদ কুবাইসি।

এর আগেই ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছিল, বৈরুতের দক্ষিণে ঘোবেইরি শহরতলিতে এক বিমান হামলায় কুবাইসিকে হত্যা করা হয়েছে। ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন, ইব্রাহিম মুহাম্মদ কুবাইসি হিজবুল্লাহর বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও রকেট ইউনিটের নেতৃত্বে ছিলেন। ২০০০ সালে তিনজন ইসরায়েলি সৈন্যকে অপহরণ করে হত্যার ঘটনায়ও তার হাত ছিল বলে দাবি করে ইসরায়েল।

 

 

কিউএনবি/আয়শা/২৫ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit