শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

‘বাবার মৃত্যুর পরদিনই’ কেন মায়ের ওপর রেগেছিলেন রুক্মিণী?

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৩ Time View

বিনোদন ডেস্ক : টলিউডে অন্যতম আলোচিত নায়িকা রুক্মিণী মৈত্র। তেমন কোনো বিতর্ক নেই তাকে নিয়ে। সাত বছরে টলিপাড়ায় নিজের আসন প্রায় শক্ত করে ফেলেছেন এ অভিনেত্রী। তবে ফ্যাশন জগতে তার বিচরণ বহু দিনের। 

২০১৭ সালে মুক্তি পায় তার অভিনীত প্রথম সিনেমা ‘চ্যাম্প’। অভিনেতা দেবের সঙ্গে জুটি বাঁধেন নায়িকা। সেই একই সময় বাবাকেও হারান এই অভিনেত্রী। সেই বছরটা এক অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন নায়িকা। 

সম্প্রতি এক পডকাস্টে সেই পুরনো স্মৃতিটাই স্মরণ করলেন রুক্মিণী। নায়িকা জানালেন তার বেস্ট ফ্রেন্ড হলেন তার মা। জীবনের খুঁটিনাটি যা ঘটে সবটাই তিনি মায়ের সঙ্গে শেয়ার করে থাকেন। তাই রুক্মিণীর মাও মেয়ের কোনটা ভালো হবে না হবে- সেটা বোঝেন। রুক্মিণী জানালেন নিজের বেস্ট ফ্রেন্ডের ওপর কেনো রেগে গিয়েছিলেন তিনি। অভিনেত্রী বলেন, ‘আমি মায়ের ওপর চোখ বন্ধ করে ভরসা করি। কিন্তু বাবা মারা যাওয়ার পরের দিন মায়ের ওপর খুব রাগ হয়েছিল’। 

কেন রাগ হয়েছিল? বাবাকে হারানোর পর এমন কী করেছিলেন মা, যে বিরক্ত হয়েছিলেন নায়িকা?রুক্মিণী বলেন, ‘বাবা চলে যাওয়ার পরের দিন আমি দেখলাম, মা প্রতি দিনের মতোই রেডি হয়েছেন শাড়ি পরে। নিজের কাজে যাচ্ছেন। আর আমায় বললেন, আমি যেন নিজের শুটিংয়ে যাই। সেই মুহূর্তে মায়ের ওপর রাগ হয়েছিল খুব। মনে হয়েছিল কেনো মা এটা করছেন। কিন্তু পরে বুঝতে পেরেছিলাম। মা সেটের প্রত্যেককে বলে দিয়েছিলেন যেন, আমায় কেউ প্রশ্ন না করে যে আমি ঠিক আছি কিনা। আর পাঁচটা দিনের মতোই যেন আমার সঙ্গে ব্যবহার করা হয়’। 

সেই একটা মুহূর্তের জন্য নিজের মায়ের ওপর বিরক্ত হয়েছিলেন নায়িকা। পরে অবশ্য অনুভব করেন, ঠিক কী কারণে তার মা সেদিন এমনটা করেছিলেন। এদিকে এই মুহূর্তে রুক্মিণীর ঝুলিতে রয়েছে একের পর এক সিনেমা। পরিবার, বন্ধুবান্ধব নিয়ে খুব ভালো সময়ই কাটাচ্ছেন এই অভিনেত্রী।

 

 

কিউএনবি/আয়শা/২৫ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৫:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit