বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

সাকিবকে নিয়ে সংশয় নেই, জানালেন হাথুরু

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৪ Time View

স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসানকে নিয়ে ধোঁয়াশা যেন কাটছেই না। শুরুতে রাজনৈতিক কারণে তাকে নিয়ে আলাপ ছিল কিছুদিন। এখন আলোচনায় তার আঙুলের চোট। চেন্নাই টেস্টের পর ধারাভাষ্যকক্ষে মুরালি কার্তিক জানান, অস্ত্রোপচার হয়েছে সাকিবের আঙুলে।  

এজন্য বোলিংয়েও নাকি তার অসুবিধা হচ্ছে। নির্বাচক হান্নান সরকারও সাকিবকে পর্যবেক্ষণের কথা জানান। এরপর থেকে তার খেলা নিয়ে নতুন সংশয় তৈরি হয়। এ নিয়ে জানতে চাওয়া হয়েছিল হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের কাছে।  

উত্তরে কানপুর টেস্টের আগের সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সাকিবের সম্পর্কে বলব, তাকে নিয়ে এই মুহূর্তে কোনো সংশয় নেই। আমি ফিজিও বা কারো কাছ থেকে কিছু শুনিনি। কাজেই সে খেলার জন্য প্রস্তুত। ‘

চেন্নাই টেস্টে সাকিবের মাঠের পারফরম্যান্সও খুব একট আশা জাগানিয়া নয়। দুই ইনিংসের কোনোটিতেই উইকেট পাননি। ব্যাট হাতে প্রথম ইনিংসে ৩২ ও দ্বিতীয়টিতে ২৫ রান করেন।  

সাকিবের পারফরম্যান্স নিয়ে অবশ্য চিন্তার কিছু দেখছেন না হাথুরুসিংহে। তিনি বলেন, ‘আমি শুধু তার পারফরম্যান্স নিয়ে অসন্তুষ্ট নই। কিন্তু সবমিলিয়ে যে পারফরম্যান্স, তাতে হতাশ। আমরা আরও ভালো করতে পারতাম। আমি নিশ্চিত সাকিব নিজেও ভাবছে সে আরও ভালো করতে পারতো। ‘

‘আমরা সবাই জানি তার (সাকিবের) সামর্থ্য কতটা। আমার মনে হয় দ্বিতীয় ইনিংসে খুব ভালো ব্যাট করেছে। সে আরও ভালো করতে পারেনি। তবে সেটি সেরা সময় পেছনে ফেলার কারণে নয়। বরং প্রতিপক্ষের মানের কারণে। ‘

 

 

কিউএনবি/আয়শা/২৫ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৪:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit