শনিবার, ১১ জুলাই ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম
বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনা: রাজনীতিতে এক চালবাজি ঘোষণা মাত্র রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মিরপুর-১০ মেট্রো স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলায় ১৭ জনের প্রাণহানি

বৈরুতে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ কমান্ডার নিহত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লার অন্যতম শীর্ষ কমান্ডার এবং গোষ্ঠীটির ক্ষেপণাস্ত্র, রকেট ও বিস্ফোরক বিভাগের প্রধান ইব্রাহিম কুবাইসি নিহত হয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এবং হিজবুল্লাহ পৃথক বিবৃতিতে বুধবার এ তথ্য নিশ্চিত করেছে। খবর এএফপির

আইডিএফের বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার রাতে লেবাননের রাজধানী বৈরুতের শহরতলী এলাকা দাহিয়েতে হামলায় কুবাইসিসহ হিজবুল্লার অপর দুই জ্যেষ্ঠ কমান্ডারও নিহত হয়েছেন। এ দু’জনের নাম বিবৃতিতে প্রকাশ করা হয়নি, তবে বলা হয়েছে- নিহত দুই কমান্ডার কুবাইসির সহচর ছিলেন।

হিজবুল্লাকে দমন করতে ২৩ সেপ্টেম্বর সোমবার স্থানীয় সময় সকালে লেবাননের দক্ষিণাঞ্চলীয় বেশ কিছু শহর ও গ্রামে হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী। এতে নিহত হন মোট ৫৫৮ জন। ১৯৯০ সালে গৃহযুদ্ধ অবসানের পর লেবাননে এটিই সবচেয়ে প্রাণঘাতী দিন। ইসরায়েল দাবি করেছে, তারা লেবাননে হিজবুল্লাহ গোষ্ঠীর বিভিন্ন অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছে। অতর্কিত এ হামলার জবাবে মঙ্গলবার উত্তর ইসরায়েলের গ্যালিলি অঞ্চলের হাইফা, সাফেদ এবং নাজারেথ অঞ্চলে প্রায় ৩০০ রকেট ছোড়ে হিজবুল্লাহ।

এদিকে, বৈরুতে ইসরায়েলের হামলায় ছয়জন নিহত হওয়ার তথ্য জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। বৈরুতে হিজবুল্লাহ নিয়ন্ত্রিত এলাকায় টানা দ্বিতীয় দিনের মতো বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

লেবাননে ইসরায়েলের রক্তক্ষয়ী হামলায় উদ্বিগ্ন বিশ্বনেতারা ও জাতিসংঘ আঞ্চলিক সংঘাত ও মানবিক বিপর্যয় ঠেকাতে সব পক্ষকে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে। হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে লড়াই আরো তীব্র হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে তারা।

কিউএনবি/অনিমা/২৫ সেপ্টেম্বর ২০২৪,/দুপুর ১:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit