মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান ৭৯ হাজার ডলারের ঘড়ি চুরি, যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ যৌতুকের দাবিতে নির্যাতন, গৃহবধূর আত্মহত্যা সিটিস্ক্যান মেশিনে শুয়ে থাকার ভিডিও ভাইরাল, টেকনিশিয়ানের বেতন বন্ধ বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ

চকরিয়ায় ডাকাতি প্রতিরোধ অভিযানে তরুণ সেনা কর্মকর্তা নিহত 

এম রায়হান চৌধূরী ,চকরিয়া প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৭ Time View
এম রায়হান চৌধুরী চকরিয়া : কক্সবাজারের চকরিয়ায় ডাকাত প্রতিরোধ অভিযান পরিচালনা করতে গিয়ে ডাকাত সদস্যের ছুরিকাঘাতে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন(২৩) নামের এক সেনা কর্মকর্তা নিহত হয়েছেন।২৩ সেপ্টেম্বর সোমবার দিবাগত রাতে  ৪ টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজ পাড়ায় এ ঘটনা ঘটে।পরে সেনা সদস্যরা ব্যাপক অভিযান চালিয়ে ১ দেশিয় তৈরি অস্ত্র ৬ রাউন্ড কার্তুজ সহ ৭ ডাকাত সদস্যকে গ্রেফতার করেন।

আইএস পিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডুলাহাজারায় সশস্ত্র ডাকাতির খবর পেয়ে সেনা সদস্যদের একটি দল চকরিয়া আর্মিন ক্যাম্প থেকে মাইজপাড়া এলাকায় পৌঁছলে সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে ৭/৮ সদস্যের ডাকাত দল পালাতে গেলে লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন তাদের তাড়া দিলে ডাকাতরা তাকে কাঁধে ছুরিকাঘাতের ফলে প্রচুর রক্তক্ষরণ হয়। তাৎক্ষণিক মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।উল্লেখ্য, লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন টাঙ্গাইল জেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মেধাবী এই তরুণ সেনা কর্মকর্তা পাবনা ক্যাডেট কলেজ হতে উচ্চ মাধ্যমিক সমাপনান্তে ৮২তম দীর্ঘমেয়াদি কোর্সের সাথে বাংলাদেশ মিলিটারি একাডেমি হতে গত ০৮ জুন ২০২২ তারিখে আর্মি সার্ভিস কোরে (এএসসি) কমিশন লাভ করেন।

কিউএনবি/অনিমা/২৫ সেপ্টেম্বর ২০২৪,/সকাল ১০:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit