শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ইরান অন্তহীন ধৈর্য ধরবে না: খামেনির উপদেষ্টা দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে : অর্থমন্ত্রী গাজীপুরে পাঁচ খুন: অভিযুক্ত ফোরকানের লাশ পদ্মা থেকে উদ্ধার পশ্চিমবঙ্গ সরকারকে মির্জা ফখরুল : বাংলাদেশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেবেন না মওলানা ভাসানী ফারাক্কা লংমার্চ করেছে, প্রয়োজনে আমরা সীমান্ত লংমার্চের ঘোষণা দিবো: নাহিদ ইসলাম ব্যাংককে পণ্যবাহী ট্রেন-বাস সংঘর্ষে নিহত কমপক্ষে ৮ জিলহজের প্রথম ১০ দিনে বেশি বেশি নেক আমল করুন: সৌদির গ্র্যান্ড মুফতি হাম উপসর্গে আরো ২ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৪৫০ শহীদদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে দেশ গঠনে হাত দিতে হবে : প্রধানমন্ত্রী ৬ লাখে বিক্রি হলো ‘নেতানিয়াহু’, সাড়ে তিনে ‘ডোনাল্ড ট্রাম্প’

গোয়ালিয়রে টি-টোয়েন্টি ম্যাচের দিন হিন্দু মহাসভার ‘ধর্মঘট’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৪ Time View

স্পোর্টস ডেস্ক : ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন চলছে বলে অভিযোগ ওঠে ভারতে। এ নিয়ে দেশটির কিছু গণমাধ্যম ভুল তথ্যও প্রকাশ করে। যে কারণে দেশটির একটি ধর্মীয় সংগঠন অখিল ভারত হিন্দু মহাসভা বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্ট বাতিলের হুমকি দেয়।  

কিন্তু হিন্দু মহাসভার এই হুমকি আমলে নেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এবার তারা ডাক দিয়েছেন নতুন কর্মসূচির। বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি বাতিল করার জন্য ‘বন্ধ’ অর্থাৎ ধর্মঘট ডেকেছে তারা। আগামী ৬ অক্টোবর গোয়ালিয়রে প্রথম টি-টোয়েন্টি না হতেই এমন কর্মসূচি তাদের।  

সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট জয়বীর ভরদ্বাজ বলেছেন, ‘হিন্দু মহাসভা ম্যাচের দিন গোয়ালিয়র বন্ধ ডাক দিয়েছে। তবে নিত্য-প্রয়োজনীয় কর্মসূচি আওতামুক্ত। ’ গতকাল অবশ্য এর প্রতিক্রিয়া দেখায় তারা। কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে হওয়ার কথা দ্বিতীয় টেস্ট। সেখানে এক রাস্তায় আগুণ জ্বালিয়ে প্রতিবাদ করে হিন্দু মহাসভার লোকজন।  

যে কারণে সংগঠনটির ২০ সদস্যের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। এছাড়া ২৭ সেপ্টেম্বরের টেস্ট ঘিরে কড়া নিরাপত্তার কথা জানিয়েছেন এসিপি হরিশ চান্দার। কানপুরের এসিপি বলেছেন, ‘আমরা নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করছি। যেন কোনো বাধা পেতে না হয়। প্রয়োজনীয়তা পূরণের জন্য পর্যাপ্ত পুলিশ নিয়োজিত রাখতে পারব বলে আমরা আত্মবিশ্বাসী। ’

 

কিউএনবি/আয়শা/২৪ সেপ্টেম্বর ২০২৪,/রাত ১১:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit