শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

রিজভীসহ বিএনপির ১০২ নেতাকর্মীকে শাহবাগ থানার মামলা থেকে অব্যাহতি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮০ Time View

ডেস্ক নিউজ : শাহবাগ থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ১০২ নেতাকর্মীকে অব্যাহতি দিয়েছেন আদালত। 

মঙ্গলবার ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ ইব্রাহীম মিয়া এই আদেশ দেন।

এদিন আদালতে মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল। সকালে আসামিপক্ষের আইনজীবী মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক অভিযোগ গঠন না করে অব্যাহতির আদেশ দেন।

আসামি পক্ষের আইনজীবী জাকির হোসেন জুয়েল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, অব্যাহতিপ্রাপ্ত উল্লেখযোগ্য আসামিরা হলেন বিএনপি যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, বিএনপিনেতা সাইফুল ইসলাম নীরব, অ্যাডভোকটে শিমুল বিশ্বাস, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, শফিউল বারী বাবু (মৃত), সুলতান সালাউদ্দিন টুকু, ইসহাক আলী সরকার।

নথি থেকে জানা গেছে, ২০১৮ সালের ৩০ জানুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ অন্য আসামিদের বকশি বাজারে বিশেষ জজ আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরার দিন ধার্য ছিল। এদিন আসামিরা হাইকোর্টের মাজার গেটের সামনের রাস্তার ওপর চারদিকে যানবাহন চলাচল বন্ধ করে স্লোগান দিতে থাকেন। এসময় আসামিদের পুলিশ বাধা দিলে ইট পাটকেল নিক্ষেপ করে। এ ছাড়া সরকারি কাজে বাধা ও বিভিন্ন গাড়ির গ্লাস ভাঙচুর করে। এ ঘটনায় ওদিনই শাহবাগ থানার এস আই চম্পক চক্রবর্তী বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেন।

২০২০ সালের ২৮ জানুয়ারি ডিবি পুলিশের এসআই আব্দুল করিম বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ ১০২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রের পরে মামলাটি বদলি হয়ে এলে আজ অব্যাহতির আদেশ দেওয়া হয়।

কিউএনবি/অনিমা/২৪ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৮:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit