বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম
সূচকের উত্থানের মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন চলছে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, সামনে আরও বড় বিপর্যয়? সিলেটের সড়ক থেকে ৮ মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার হৃদরোগের সঙ্গে লড়াই, ২২ বছরেই থামল মিস অস্ট্রিয়ার জীবন দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর ইরানের দক্ষিণ উপকূলে রাতভর বিস্ফোরণ, উত্তেজনা ঘিরে বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর

ভারত মহাসাগরে ইরানের তেলবাহী ট্যাংকার আটকাল যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৪৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারত মহাসাগরে ইরানের অপরিশোধিত তেল পরিবহন করা নিষেধাজ্ঞাধীন একটি ট্যাংকার চলাচলে বাধা দিয়েছে মার্কিন বাহিনী। মার্কিন সামরিক বাহিনীর ইন্দো-প্যাসিফিক কমান্ড শুক্রবার এই তথ্য জানিয়েছে।

এক্সে এক পোস্টে তারা জানায়, ভারত মহাসাগরে নিষেধাজ্ঞাভুক্ত এবং কোনও দেশের পতাকা ছাড়া চলাচল করা ‘ডাভিনা’ নামের একটি তেলবাহী ট্যাংকার আটকানো হয়েছে।

ইন্দো-প্যাসিফিক কমান্ড পোস্টে আরও বলেছে, অবৈধ নেটওয়ার্ক ধ্বংস করা এবং ইরানকে পরোক্ষো বস্তুগত সহায়তা দেওয়া নৌযানগুলোকে বাধা দিতে আমরা বৈশ্বিক সামুদ্রিক আইন প্রয়োগের এই অভিযান চালিয়ে যাব। তারা যেখানে কার্যক্রম পরিচালনা করবে, সেখানেই তাদেরকে রুখে দেওয়া হবে।

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রণালয় ২০২৪ সালের অক্টোবরেই ২০ লাখ ব্যারেল তেল বহনে সক্ষম ‘ডাভিনা’ সুপার ট্যাংকারটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ইরানের তেল পরিবহণ করার কারণে।

গত ২৮ ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর বিশ্বে তেল সরবরাহের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি বন্ধ করে দেয় তেহরান।

এরপর গত ১৩ এপ্রিল থেকে হরমুজে ইরানের বন্দরগুলোয় নৌ অবরোধ দিয়ে রেখেছে মার্কিন নৌবাহিনীও। ইরানকে অর্থনৈতিক চাপে রাখাই এর উদ্দেশ্য।

সূত্র:  রয়টার্স

কিউএনবি/অনিমা/০৬.০৬.২০২৬/সকাল ৭:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit