রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানে বড় হামলার শঙ্কা: সর্বোচ্চ সতর্কতায় ইসরায়েল পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত ফোন করে সৌদির পররাষ্ট্রমন্ত্রীকে সতর্ক করলেন ইরানের আরাঘচি হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন

রাশিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের কথা ভাবছেন ম্যাক্রোঁ?

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভবিষ্যতে কোনো এক সময় ইউরোপকে রাশিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে হবে বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। প্যারিসে শান্তি বিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনে ম্যাক্রোঁ ইউরোপে আগামীর শান্তির কথা চিন্তা করার আহ্বান জানিয়ে বলেন, ইউরোপ শুধু ‘ইউরোপীয় ইউনিয়ন বা ন্যাটোর মধ্যে সীমাবদ্ধ নয়।

আমরা ইউরোপীয় রাজনৈতিক সম্প্রদায়কে উন্নত করার চেষ্টা করছি, কিন্তু আমাদের ইউরোপের একটি নতুন সংগঠন সম্পর্কে চিন্তা করতে হবে, তারপর রাশিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক পর্যালোচনা করতে হবে এবং এই ইউরোপীয় মহাদেশের শান্তির বিষয়ে চিন্তা করতে হবে। তবে কি তিনি রাশিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কথা ভাবছেন? তিনি ইউরোপীয় ও বিশ্বের দেশগুলোকে কিভাবে একটি নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে তোলা যায় সেদিকে মনোনিবেশ করার আহ্বান জানান। 

তিনি বলেন, স্পষ্টতই, এটি আজকের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এ বিষয়টি উত্থাপনের পরিকল্পনা করছেন বলে জানান। ইউরোপের ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য ২০২২ সালে ম্যাক্রোঁর উদ্যোগে ইউরোপিয়ান পলিটিক্যাল কমিউনিটি নামে একটি আন্তর্জাতিক ফোরাম গঠন করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৩ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৮:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit