বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৭ অপরাহ্ন

লেবাননে ইসরাইলের দফায় দফায় বিমান হামলা, নিহত ৫০

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : হামলায় অন্তত ৫০ জন নিহত ও ৩০০ জনেরও বেশি আহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, হামলায় নিহত ও আহতদের মধ্যে শিশু, নারী ও প্যারামেডিক সদস্য রয়েছেন। গত কয়েকদিন ধরে ইসরাইল ও হিজবুল্লাহ একে অপরের বিরুদ্ধে হামলা পালটা হামলা চালিয়ে যাচ্ছে। এতে মধ্যপ্রাচ্যজুড়ে একটি পূর্ণ মাত্রার যুদ্ধ ছড়িয়ে পড়ার উদ্বেগ বাড়ছে।

আল জাজিরার প্রতিবেদন মতে, ইসরাইলি সেনাবাহিনী সোমবার সকালে লেবাননে প্রায় ১৫০টি বিমান হামলা চালিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, লেবাননের বন্দর শহর বাইব্লোসের পূর্বে একটি জনবসতিহীন পাহাড়ে একটি রকেট আঘাত হানে।
 
লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, পূর্ব ও দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় ৫০ জন নিহত ও ৩০০ জন আহত হয়েছেন। ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র বলেছেন, লেবাননে ব্যাপক আক্রমণ শুরু করেছে। হিজবুল্লাহর স্থাপনাগুলো লক্ষ্য করে ‘আগাম হামলা’ চালানো হয়েছে।
 
ইসরাইলের সামরিক বাহিনীর পক্ষ থেকে দক্ষিণ ও পূর্ব লেবাননের অধিবাসীদের হিজবুল্লাহর এলাকা থেকে সরে যেতে বলা হচ্ছে। দক্ষিণ লেবাননের পাশাপাশি রাজধানী বৈরুতের মানুষেরা বলছেন, তাদের মোবাইলে টেক্সট মেসেজ পাঠানো হচ্ছে যে তারা যেন তাদের অবস্থান দ্রুত ত্যাগ করেন।
 
তবে লেবানন সরকার ইসরাইলি বাহিনীর এমন হুঁশিয়ারি ও বার্তায় কান না দেয়ার আহ্বান জানিয়েছে। দেশটির তথ্যমন্ত্রী জিয়াদ মাকারি জনগণের এই আহ্বান জানান। লেবাননে সম্ভাব্য স্থল অভিযান শুরুর ইঙ্গিত দিয়েছে ইসরাইলি বাহিনী। এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসরাইলি সামরিক মুখপাত্র বলেছেন, উত্তর ইসরাইলের উচ্ছেদ হওয়া বাসিন্দাদের তাদের ঘরে ফেরা নিশ্চিত করতে যা যা প্রয়োজন আমরা করব।
 
গত মঙ্গল ও বুধবার পরপর দুইদিন হিজবুল্লাহর সদস্যেদের ব্যবহার করা কয়েক হাজার পেজার ও ওয়াকিটকিতে (বেতার যোগাযোগ যন্ত্র) একযোগে বিস্ফোরণ ঘটে। এতে হিজবুল্লাহর যোদ্ধাসহ বেশ কয়েকজন নিহত হয়। আহত আরও তিন হাজারের বেশি। এই বিস্ফোরণের জন্য ইসরাইলকে দায়ী করে। যদিও তেল আবিব এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।
 
এ দুই ঘটনার পর গত বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ইসরাইলের উত্তরাঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হিজবুল্লাহ। ওই হামলায় দুই ইসরাইলি সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়। এর জবাবে পরদিন শুক্রবার (২০ সেপ্টেম্বর) ইসরাইল লেবাননের রাজধানী বৈরুতের একটি আবাসিক এলাকায় বিমান হামলা চালায়। এতে হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ইব্রাহিম আকিলসহ অন্তত ৪৫ জন নিহত হন।
 
পরদিন শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে লেবাননে আবারও বিমান হামলা চালায় ইসরাইল। হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে চার শতাধিক ক্ষেপণাস্ত্র ফেলা হয়েছে বলে জানায় ইসরাইলি বাহিনী। জবাবে রোববার (২২ সেপ্টেম্বর) ভোররাতে ইসরাইলের হাইফা শহরের পূর্বে ‘রামাত ডেভিড’ নামে একটি বিমান ঘাঁটিতে কয়েক ডজন রকেট ছোড়ার দাবি করে হিজবুল্লাহ।  

 

 

কিউএনবি/আয়শা/২৩ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৫:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit