বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

সাকিব কি বাদ পড়বেন?

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৬ Time View

স্পোর্টস ডেস্ক : এবারের ভারত সফরে এখন পর্যন্ত সাকিব আল হাসান বিবর্ণ। ব্যাট হাতে ভালো শুরু করেও তা বড় রানে রূপ দিতে পারেননি। বল হাতেও উইকেট পাননি। সাকিবের উপস্থিতি মাঠে বেশ ম্লান। ফিল্ডিংয়ে দুটো ক্যাচ ছাড়ছেন, গ্রাউন্ড ফিল্ডিংয়ে মন্থর। আর বোলিংয়ে যখন প্রয়োজন, তখন তাকে আনা যাচ্ছে না আক্রমণে।

সব মিলিয়ে তাকে নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে বেশ। সে প্রশ্নটা আজ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাছে যেতে যেতে সাকিবের একাদশ থেকে বাদ পড়ার প্রশ্নে রূপ নিল। সে প্রশ্নটা শান্তর কাছে বাউন্সার হয়ে গিয়েছিল রীতিমতো। বাংলাদেশ অধিনায়ক তা ডাক করেছেন। বলেছেন, ‘খুব সাহসী প্রশ্ন! মাশাআল্লাহ্!’

‘ফলাফল নয়, প্রক্রিয়া’ এ মন্ত্রে বাংলাদেশের বিশ্বাস অনেক দিন ধরেই। সাকিবের জায়গা নিয়ে প্রশ্নেও ওই একই ঢঙে উত্তর দিলেন শান্ত। বললেন, ‘অধিনায়ক হিসেবে আমি যেটা দেখি, শুধু সাকিব ভাই বলে বলছি না, আমি দেখি যে কে কতটুকু কষ্ট করছে এবং কামব্যাক করার জন্য যা যা দরকার, সে কাজগুলো করছে কি না, দলের প্রতি ইন্টেনশনটা কী রকম। এই জিনিসগুলো আমি খেয়াল রাখি। আমি চেষ্টা করি, ওই ক্রিকেটার দলকে দেওয়ার জন্য কতটুকু প্রস্তুত, শতভাগ কি না।’

 

 

কিউএনবি/আয়শা/২২ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৯:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit