মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে নেত্রকোণায় আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৫৭ Time View

শান্তা ইসলাম, নেত্রকোণা প্রতিনিধি : বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে নেত্রকোণায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (১২জুলাই) সকাল ৯টায় নেত্রকোণা সদর উপজেলা পরিষদ হলরুমে জেলা পরিবার পরিকল্পনা বিভাগ এই আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে। জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হাবিবুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন – জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন – নেত্রকোণা সিভিল সার্জন ডাঃ মোঃ গোলাম মাওলা, নেত্রকোণা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকীউল বারী। এ সময় বক্তব্য দেন – জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক ডা. বিজয় প্রকাশ বিশ্বাস এবং সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামাল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার (মা, শিশু স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা) ডা. কৃপানাথ পাল।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন – আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমা বেগম, বেসরকারি সংস্থা ‘সেরা’র নির্বাহী পরিচালক এস.এম. মজিবুর রহমান, স্বাবলম্বী উন্নয়ন সমিতির ম্যানেজার কোহিনূর বেগম, পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. আলমগীর জাহান এবং উপসহকারী পরিবার পরিকল্পনা পরিদর্শক মনিরা হোসেন প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং সুন্দর আগামী গড়ার লক্ষ্যে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করে সুখী, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে মাঠপর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। উল্লেখ্য, বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে ১১ জুলাই মা ও শিশু কল্যাণ কেন্দ্রে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া ১৩ জুলাই সদর উপজেলার কৈলাটী ইউনিয়নের বালুয়াকান্দা আব্বাসিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্কুল স্বাস্থ্য শিক্ষা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৩ জুলাই ২০২৬,/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit