রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারীতে শিক্ষক সংকটে সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত হচ্ছে পাঠদান ‎তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ৬ মাসে সাভার আশুলিয়ায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে-এমপি সালাউদ্দিন বাবু মৌসুম শুরুতে প্রতিপক্ষকে ৫-১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন মিউনিখ নেপালে বিড়ালের ডাক ভেবে ধ্বংসস্তূপ সরাতেই মিলল ৫ বছরের শিশু ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার ফিফার সংস্কারে নেদারল্যান্ডসের বৈশ্বিক সম্মেলনের প্রস্তাব অভিনেতা না হলে যে পেশায় যেতে চেয়েছিলেন অমিতাভ কেরুংয়ে আটকা ১ হাজার নেপালি, বিকল্প পথে দেশে ফেরানোর উদ্যোগ শিক্ষার্থীদের ভিসাপ্রক্রিয়া সহজ করতে মন্ত্রিপরিষদে বিশেষ কমিটি

ইংল্যান্ড ম্যাচে ‘অপয়া’ জার্সি পরতে চায় আর্জেন্টিনা, নেপথ্যে যে ২ কারণ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৪৩ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড, যাদের সঙ্গে লড়াইয়ে আছে ঐতিহাসিক গুরুত্বও। তবে আটলান্টার এই লড়াইয়ের আগে বিশেষ এক অনুরোধ করেছে আর্জেন্টিনা দল।

বুধবার ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে কী জার্সি পরবে, তা নিয়েই এই অনুরোধ আর্জেন্টিনার। ঐতিহ্যবাহী হোম কিটের বদলে নীল রঙের অ্যাওয়ে জার্সি পরার অনুমতি চেয়ে ফিফার কাছে আবেদন করেছে লা আলবিসেলেস্তে।

পুরো টুর্নামেন্ট ধরে মাঠ থেকে জাতীয় দলের খবর জানানো আর্জেন্টাইন সাংবাদিক গাস্তন এদুল রোববার সন্ধ্যায় এই খবর জানান। এক্স-এ তিনি লেখেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে নীল জার্সি পরে খেলার অনুরোধ করেছে আর্জেন্টিনা।’ গেল রাতে এই অনুমতি দিয়েছে ফিফা। এই টুর্নামেন্টে মাত্র একবারই নীল অ্যাওয়ে কিট পরেছে লা স্কালোনেতা। ডালাস স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে সেই কিট পরে ৩-১ গোলে জিতেছিল তারা।

নকআউটে আর্জেন্টিনার অ্যাওয়ে জার্সির ইতিহাস 
নীল অ্যাওয়ে জার্সি পরে আর্জেন্টিনার ইতিহাস মোটেও ভালো নয়। ১৯৯০ সালের ফাইনালে এই অ্যাওয়ে জার্সি পরে খেলেছিল আর্জেন্টিনা, সে ম্যাচে জিতেছিল জার্মানি। ২০০৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে এই অ্যাওয়ে জার্সি পরেই হারে আকাশী-সাদারা। ২০১৪ বিশ্বকাপের ফাইনালেও এই অ্যাওয়ে জার্সি পরেই হারের বিষাদে ডুবতে হয়েছে লিওনেল মেসিদের। 

এরপর থেকে বিশ্বকাপ নকআউটে আর্জেন্টিনা খেলেছে ৮ ম্যাচ। তার একটিতেও ওই জার্সি পরে আর খেলেননি মেসিরা। সেই ফাইনালের ১২ বছর পর আবারও অ্যাওয়ে জার্সি পরে নামছে আর্জেন্টিনা।   

আর্জেন্টিনার অনুরোধের পেছনে কাজ আছে যে ‘কুসংস্কার’
অ্যাওয়ে জার্সি পরে দলের ইতিহাস এত খারাপ হওয়ার পরও স্বেচ্ছায় কেন আর্জেন্টিনা ইংল্যান্ডের বিপক্ষে ওই জার্সি পরেই খেলতে চাইছে? তার একটা কারণ হতে পারে কুসংস্কার আর সৌভাগ্যের বিশ্বাস। আর্জেন্টিনায় একে বলা হয় ‘কাবালা’।

বিশ্বকাপের ইতিহাসে মোট পাঁচবার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। এর মধ্যে তিনবারই ছিল নকআউট পর্বের ম্যাচ। এই লড়াইয়ে সামান্য এগিয়ে ইংল্যান্ড, তিনটি জয় নিয়ে। আর্জেন্টিনার জয় দুটি। এর মধ্যে আছে ১৯৮৬ সালের সেই বিখ্যাত কোয়ার্টার ফাইনাল, যেখানে দিয়েগো মারাদোনা করেছিলেন তার বিখ্যাত ‘শতাব্দীর সেরা গোল’। আরেকটি জয় আসে ১৯৯৮ সালে শেষ ষোলোর ম্যাচে টাইব্রেকারে।

মজার বিষয় হলো, ইংল্যান্ডের বিপক্ষে দুটি জয়ের সময়ই আর্জেন্টিনা তাদের পরিচিত নীল-সাদা ডোরাকাটা হোম জার্সির বদলে গাঢ় নীল রঙের অ্যাওয়ে জার্সি পরেছিল।

আর্জেন্টিনার এই অনুরোধের পেছনে এটিও একটি কারণ হতে পারে। আর্জেন্টাইন সংস্কৃতিতে, বিশেষ করে ফুটবলে, কুসংস্কার বা কাবালার গুরুত্ব কতটা, তা কারও অজানা নয়।

এর আগেও এমন অনেক উদাহরণ দেখা গেছে। এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া ম্যাচের দিন লিওনেল মেসি ও রদ্রিগো দে পলের সঙ্গে মাতে পান করার ছবি পোস্ট করেছিলেন। এমনকি সৌভাগ্যের আশায় খেলা দেখার সময় একই আসন বিন্যাস ধরে রাখার কথাও বলেন অনেক সমর্থক।

থাকতে পারে বাস্তবসম্মত কারণও
তবে কুসংস্কারের বিষয়টি বাদ দিলেও আর্জেন্টিনার এই অনুরোধ নিছক বাস্তবসম্মত একটি সিদ্ধান্তও হতে পারে। সেমিফাইনালে ফিফা ইংল্যান্ডকে ‘হোম’ টিম হিসেবে তালিকাভুক্ত করেছে। দুই দলের জার্সিতে সাদার আধিক্য চোখে পড়ার মতো, তাই আর্জেন্টিনার অ্যাওয়ে কিট পরাই স্বাভাবিক নিয়ম অনুযায়ী যুক্তিসঙ্গত।

তবে যাই হোক, বুধবারের এই ম্যাচেই এখন পর্যন্ত বিশ্বকাপ অভিযানের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হবে লিওনেল মেসির দল। অন্যদিকে দীর্ঘদিন পর শিরোপা ইংল্যান্ডে ফেরানোর স্বপ্ন নিয়ে দলের নেতৃত্বে থাকবেন জুড বেলিংহাম।

 

কিউএনবি/আয়শা/১৩ জুলাই ২০২৬,/বিকাল ৩:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit