বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

বোচাগঞ্জ পুবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন  

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৪৬ Time View
মোঃ আশিকুর ইসলাম  বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : এক দেশ এক কিউআর, লেনদেনে বাংলা কিউআর” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের বোচাগঞ্জে  গত ১২ জুলাই রবিবার পুবালী ব্যাংক সেতাবগঞ্জ উপ-শাখা তিনদিন ব্যাপী বিশেষ ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন করার পাশাপাশি গ্রাহক সমাবেশ করেছে।

সকাল ১১টায় সেতাবগঞ্জ বাজারের ডিএন মার্কেট প্রাঙ্গনে পুবালী ব্যাংক সেতাবগঞ্জ উপ-শাখা বাংলাদেশ ব্যাংকের ক্যাশলেস বাংলাদেশ রুপকল্প বাস্তবায়নে পুবালী ব্যাংক পিএলসি দেশ জুড়ে বাংলা কিউআর ভিক্তিক ডিজিটাল লেনদেন সম্প্রসারণের অংশ হিসেবে এই বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠানের আয়োজন করেন। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুবালী ব্যাংক সেতাবগঞ্জ উপ-শাখা ব্যবস্থাপক মোঃ জাহিদুদ দৌলা চৌধুরী।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক রংপুর শাখার সহকারী পরিচালক আব্দুল্লাহ জুবায়ের, পুবালী ব্যাংক দিনাজপুর শাখার এজিএম মোঃ সাইফুল ইসলাম, সেতাবগঞ্জ দোকান মালিক সমিতির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ শাহ নেওয়াজ পারভেজ শাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম, জহুরা অটো রাইস মিলের এমডি মোঃ আব্দুল্লাহ আল কাফী লিটন, সালেহা অটো রাইস মিলের এমডি মোঃ রিয়াদ, সেতাবগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক মোঃ আব্দুস সাত্তার প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে গ্রাহকদের মাঝে বাংলা কিউআর তুলে দেয়ার পাশাপাশি ফিতাকেটে এবং বেলুন উড়িয়ে ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন শেষে গ্রাহক এবং পুবালী ব্যাংক সেতাবগঞ্জ উপ-শাখার কর্মকর্তা ও কর্মচারীদের অংশ গ্রহনে একটি বর্নাঢ্য শোভাযাত্রা সেতাবগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। ক্যাশলেস ক্যাম্পেইনের মুললক্ষ্য হচ্ছেঃ- নগদ টাকার ব্যবহার কমিয়ে নিরাপদ ও ঝামেলাহীন ডিজিটাল পেমেন্টে গ্রাহকদের অভ্যস্ত করা এবং বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাঝে আন্তঃলেনদেন সহজ করা ।

কিউএনবি/আয়শা/১৩ জুলাই ২০২৬,/বিকাল ৪:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit